যুদ্ধ বিধ্বস্ত হরমুজ প্রণালী পেরতে চলেছে এলপিজি বোঝাই আরও দুই ভারতের পতাকাবাহী ট্যাঙ্কার। রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী তেমনটাই জানা যাচ্ছে। এর আগে হরমুজ পেরিয়ে দেশে প্রবেশ করেছে ভারতের মোট তিনটি জাহাজ। এবার বিশ্বের ব্যস্ততম জলপথ পেরতে চলেছে আরও দুই ভারতীয় ট্যাঙ্কার।
ভারতের এই দু’টি জাহাজের নাম হল পাইন গ্যাস এবং জগ বসন্ত। সংযুক্ত আরব আমিরশাহীর শারজাহের কাছে এই দুই ট্যাঙ্কার বেশ কিছু সপ্তাহ ধরেই আটকে পড়েছিল। সূত্রের খবর, শনিবারই দু’টি জাহাজ ভারতের উদ্দেশে রওনা দেবে। হরমুজে কূটনৈতিক লড়াইয়ে আগেই জয়লাভ করেছে ভারত। তাই বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের আগুনে এই দুই ভারতীয় জাহাজও নিরাপদে হরমুজ ডিঙিয়ে ভারতে প্রবেশ করবে। তাঁদের কথায়, “যুদ্ধ এবং হরমুজ অবরুদ্ধ থাকার কারণে ভারতে গ্যাস সংকট সৃষ্টি হয়েছে। তবে সম্প্রতি সেই সংকট ধীরে ধীরে কাটতে চলেছে। স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। পাইন গ্যাস এবং জগ বসন্ত দেশে প্রবেশ করলে এই গ্যাস সংকট অনেকটাই কাটিয়ে উঠবে দেশ।”
আরও পড়ুন:
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলছে ইরানের সঙ্গে আমেরিকা এবং ইজরায়েলের যুদ্ধ। ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী অবরুদ্ধ করে গোটা বিশ্বের উপর আরও চাপ বাড়িয়ে যাবে তেহরান। তার জেরে গোটা বিশ্বে তেল এবং গ্যাস সরবরাহ একেবারে বন্ধ হয়ে যাবে। তবে এমন হুঙ্কার দেওয়া সত্ত্বেও ভারতকে আলাদা ‘ছাড়পত্র’ দিয়েছে ইরান। গত সোমবার এবং মঙ্গলবার হরমুজ পেরিয়ে ভারতে এসে পৌঁছেছে দুই গ্যাসবাহী জাহাজ শিবালিক এবং নন্দা দেবী। এবার ভারতের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে আরও দুই গ্যাসবাহী জাহাজ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিলুপ্তপ্রায় লার গিবন পোষ্য! রিলস পোস্ট করতেই বিতর্কে বিক্রম, পড়তে পারেন আইনি জটিলতায়
-
একাই বড় করেছিলেন ৪ সন্তানকে, বাবাকে শেষ দেখার সময় হল না কারও, ফোনেই চাইলেন ডেথ সার্টিফিকেট!
-
সৌরভের পর এবার নয়া রিয়ালিটি শো রোহিতের, অবসর-জল্পনার মধ্যে কী বলতে চান হিটম্যান?
-
প্রধান বিচারপতির ‘ককরোচ’ শব্দের অপব্যবহার! কেন্দ্র, সিবিআইকে নোটিস শীর্ষ আদালতের
-
পরপর ট্রান্সফরমার বিকল! লিফট বন্ধ-জলের আকাল, বিদ্যুৎ বিভ্রাটে জেরবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা