Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
Hormuz

হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের

তবে হরমুজ আমেরিকার দখলে, এই দাবি মানতে নারাজ ইরান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৬, ০০:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৬, ০০:১৪

options
link
হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের zoom
এর আগেও নিজেকে 'হরমুজের অভিভাবক' বলে দাবি দেখা করতে দেখা গিয়েছে তাঁকে।
Advertisement

যুদ্ধের আগুনে পুড়েই চলেছে মধ্যপ্রাচ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীর দখল এখন পুরোপুরি তাঁদের হাতে। ইরানের সঙ্গে আর কোনও আলোচনা হবে না বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সঙ্গেই তাঁর দাবি, এবার হরমুজ প্রণালীর নাম বদলে তাঁর নামে করা উচিত। 

নিজস্ব সোশাল মিডিয়া ট্রুথ সোশালে ট্রাম্পকে লিখতে দেখা গিয়েছে, ‘এখন যেহেতু এই প্রণালী আমেরিকার নিয়ন্ত্রণে, তাহলে হরমুজ প্রণালীর নাম বদলে ট্রাম্প প্রণালী করা উচিত নয় কি?’ অবশ্য ট্রাম্পকে এমন দাবি আগেও করতে দেখা গিয়েছে। এর আগেও নিজেকে ‘হরমুজের অভিভাবক’ বলে দাবি দেখা করতে দেখা গিয়েছে ট্রাম্পকে। বলতে গেলে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে বারবারই ট্রাম্প দাবি করেছেন, হরমুজের দখল নিয়েছে তাঁর দেশ। বারবার সেই দাবি খারিজ করেছে ইরান। যদিও মার্কিন প্রেসিডেন্টের কথায়, ‘হরমুজ প্রণালীর প্রায় পুরোটাই এখন আমাদের দখলে। আর ইরানের অর্থনীতি এখন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এখন ওরা কোনও চুক্তি সই করল কিনা তাতে আমাদের কিছুই যায় আসে না।’

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভৌগোলিক স্থানের নাম বদলানোর হিড়িক অবশ্য আগেও তুলেছেন ট্রাম্প। গত ২৭ আগস্ট কানাডার সঙ্গে তৈরি হওয়া উত্তেজনার ভিতরই অন্টারিও হ্রদের নাম ‘লেক আমেরিকা’ করার নির্দেশ দিয়েছেন তিনি। এমনকী মার্কিন ব্যবহারকারীদের গুগল ও অ্যাপল ম্যাপেও নতুন নামটি দেখা গিয়েছে। তবে কানাডায় হ্রদটি ‘লেক অন্টারিও’ নামেই পরিচিত হয়ে রয়েছে।

তবে এতে ট্রাম্পের জনপ্রিয়তা তো বাড়ছেই না, বরং কমছে। অন্তত সমীক্ষার তেমনই দাবি। সমীক্ষায় দেখা গিয়েছে, মাত্র ৩১ শতাংশ মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপকে সমর্থন করেন। মার্চ মাসের রয়টার্স/ইপসোসের সমীক্ষায় এই হার ছিল ৩৭ শতাংশ। চলতি মাসের শুরুতে এই হার কমে দাঁড়ায় ৩৪ শতাংশে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.