Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৯ জুলাই ২০২৬
Giorgia Meloni

‘মেলোনি ছবি তোলার জন্য ঝোলাঝুলি করছিলেন’, ট্রাম্পের দাবিতে চটে কী বললেন ইটালির প্রধানমন্ত্রী?

চলতি বছরের শুরুর দিকে ইরান যুদ্ধ নিয়ে মতপার্থক্য তুলে ধরেছিল দুই রাষ্ট্রনেতার সম্পর্কের অবনতির দিকটি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ১৮:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০২৬, ১৮:২৪

options
link
‘মেলোনি ছবি তোলার জন্য ঝোলাঝুলি করছিলেন’, ট্রাম্পের দাবিতে চটে কী বললেন ইটালির প্রধানমন্ত্রী? zoom
ছবি: রয়টার্স।
Advertisement

ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নাকি সদ্যসমাপ্ত জি-৭ সম্মেলনের সময় তাঁর সঙ্গে ছবি তোলার জন্য অনুনয়-বিনয় করছিলেন। এমনই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আর এমন দাবিতে বেজায় চটলেন মেলোনি। ট্রাম্পের বক্তব্যকে ‘সম্পূর্ণ বানানো’ বলে দাবি করে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। আর এই গোটা ঘটনায় দুই রাষ্ট্রনেতার সম্পর্কের অবনতির দিকটিই আবার স্পষ্ট হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এর আগে চলতি বছরের শুরুর দিকে ইরান যুদ্ধ নিয়ে মতপার্থক্যের জেরে তাঁদের সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছিল। কিন্তু জি-৭ সম্মেলনের অবশ্য মনে করা হয়েছিল আগে যতই টানাপোড়েন থাক, এখন কিছুটা স্থিতিশীলতা এসেছে। যদিও ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য এবং তার জবাবে মেলোনির প্রতিক্রিয়া বুঝিয়ে দিল সম্পর্কের ভিতরে অগ্ন্যুৎপাতের লাভা ঠিকই বয়ে চলেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইটালির টিভি চ্যানেল ‘লা-সেভেন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, জি-৭ সম্মেলনের সময় তাঁর সঙ্গে কথা বলতে পেরে মেলোনি সম্ভবত খুশিই হয়েছিলেন। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”উনি সম্ভবত খুশি যে আমি ওঁর সঙ্গে কথা বলেছি। উনি আমাকে ওঁর সঙ্গে ছবি তুলতেও অনুরোধ করেছিলেন। খুবই পীড়াপীড়িও করছিলেন। আমি ছবি তুলতাম না, কিন্তু আমার খারাপ লাগছিল।” তবে চ্যানেলটি সাক্ষাৎকারটির শুধুমাত্র একটি ‘ডাবড’ সংস্করণ প্রকাশ করেছে এবং মূল অডিও প্রকাশ করেনি।

ট্রাম্পের এহেন মন্তব্যে মেজাজ হারিয়েছেন মেলোনিও। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য পুরোটাই মিথ্যে। আমি সত্যিই বিস্মিত। আমি জানি না কেন, মার্কিন প্রেসিডেন্ট এমন আচরণ করেন মিত্রদের সঙ্গে! তবে এমন ঘটনা যে এই প্রথমবার, তা কিন্তু নয়। যদিও শত্রুদের ক্ষেত্রে তিনি একই রকম দৃঢ়তা দেখান না। বরং অনেক বেশি নমনীয় আচরণ করেন।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.