Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৭ জুলাই ২০২৬
Harvard

‘এটাই ওদের প্রাপ্য’, অনুদান বন্ধের পরে এবার হার্ভার্ডের উপর বড়সড় কোপ ট্রাম্পের!

ইতিমধ্যেই মার্কিন প্রশাসনের একাধিক দপ্তরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হার্ভার্ড কর্তৃপক্ষ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০২৫, ২০:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২, ২০২৫, ২০:১৩

options
link
‘এটাই ওদের প্রাপ্য’, অনুদান বন্ধের পরে এবার হার্ভার্ডের উপর বড়সড় কোপ ট্রাম্পের! zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনুদান বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। এই পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের একাধিক দপ্তরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হার্ভার্ড কর্তৃপক্ষ। শুক্রবার নতুন ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট। জানিয়ে দিলেন, বিশ্ববিদ্যালয়ের করছাড়ের মর্যাদা প্রত্যাহার করে নেওয়া হবে। অর্থাৎ এবার থেকে কর দিতে হবে তাদের।

নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, ‘আমরা হার্ভার্ডের করছাড়ের মর্যাদা প্রত্যাহার করে নেব। ওদের এটাই প্রাপ্য।’ উল্লেখ্য, প্যালেস্টাইনে হামলার প্রতিবাদে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ইজরায়েল-বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়– সহ্য হয়নি ইজরায়েল-বান্ধব ডোনাল্ড ট্রাম্পের। ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলে প্রশাসন বেশ কিছু কঠোর নির্দেশ জারি করে। একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দশ দফা নির্দেশনামা পাঠানো হয়। যা পত্রপাঠ খারিজ করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ধরনের সরকারি হস্তক্ষেপ তারা মানতে নারাজ। তারপরেই বিশ্ববিদ্যালয়ের ২০০ কোটির অনুদান বন্ধ করে দিয়েছে প্রশাসন। শুধু তা-ই নয়, শিক্ষা দপ্তরের তরফে নোটিস দিয়ে বহু বিজ্ঞানী ও গবেষককে প্রকল্পের কাজ বন্ধ করতে বলা হয়েছে। এবার তুলে নেওয়া হল করছাড়ের মর্যাদাও। মার্কিন নিয়মে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে ‘কর ছাড়’ দেওয়া হয়। মূলত জনস্বার্থে কাজ করা প্রতিষ্ঠানই এই বিশেষ তকমা পায়। এই প্রতিষ্ঠানগুলিকে আয়কর দিতে হয় না। এবার হার্ভার্ডের ক্ষেত্রে তাও বন্ধ করার সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন। এখন দেখার হার্ভার্ডের তরফে এই পদক্ষেপের কী জবাব দেওয়া হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে একের পর এক আদেশনামা জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। সাফ জানিয়েছেন, জন্মসূত্রে আর মিলবে না মার্কিন নাগরিকত্ব। যা নিয়ে আদালতের ভৎর্সনার মুখেও পড়েছেন তিনি। চলছে মামলা। এছাড়া একাধিক জায়গায় স্বাস্থ্যখাতে অনুদান বন্ধ করে দিয়েছেন, মানবিক সহায়তা পাঠানোর ক্ষেত্রেও কাটছাঁট করেছেন। আর সবচেয়ে উল্লেখযোগ্য তাঁর নয়া শুল্কনীতি। যার প্রভাব পড়ছে বিশ্ব বাণিজ্যে। ‘জেদি’ ট্রাম্পের এই সব পদক্ষেপেই বেজায় চটেছে বিরোধীরা। এবার নতুন করে বিতর্ক ঘনাচ্ছে হার্ভার্ডকে ঘিরে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.