Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
যুদ্ধের ঘনঘটা
Donald Trump

‘ছাড়ব না, ওঁকে মূল্য চোকাতে হবে’, যুদ্ধের ঝাঁজ বাড়তেই ট্রাম্পকে হুমকি খামেনেই-ঘনিষ্ঠের

মধ্যপ্রাচ্যের যুদ্ধে শুধু ইরানেই এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজারের বেশি মানুষের। তথ্য বলছে, গত পাঁচদিন ইরান ৫০০ ব্যালিস্টিক মিসাইল এবং ২০০০ ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে, ইরানে ২০০০-এর বেশি নিশানায় হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২৬, ১৭:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৮, ২০২৬, ১৭:৩৯

options
link
‘ছাড়ব না, ওঁকে মূল্য চোকাতে হবে’, যুদ্ধের ঝাঁজ বাড়তেই ট্রাম্পকে হুমকি খামেনেই-ঘনিষ্ঠের zoom
মার্কিন প্রেসিডেন্টকে ট্রাম্পকে হুমকি দিলেন ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) ছাড়ব না। ওঁকে মূল্য চোকাতে হবে। ঠিক এই ভাষাতেই ট্রাম্পকে হুমকি দিলেন ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি।

গত ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় মৃত্যু হয় ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের। তারপরই থেকেই প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। যত দিন যাচ্ছে ততই বাড়ছে যুদ্ধের ঝাঁজ। এই পরিস্থিতিতে ট্রাম্পকে হুমকি দিয়ে লারিজানি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘আমাদের নেতা (খামেনেই) এবং দেশের জনগণের রক্তের বদলা আমরা নেব। ট্রাম্পকে এর মূল্য চোকাতে হবে। শত্রুদের হামলার আমরা জবাব দেবই।’ লারিজানির দাবি, ইতিমধ্যেই বেশ কয়েকজন মার্কিন সেনাকে ইতিমধ্যেই বন্দি করেছে ইরান। ইরানের সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে লারিজানি বলেন, “ট্রাম্প আমাদের নেতাকে হত্যা করেছেন। প্রায় ১ হাজার ইরানি নাগরিক শহিদ হয়েছেন। মার্কিন প্রেসিডেন্টকে আমরা ছাড়ব না।”

Advertisement

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধে শুধু ইরানেই এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে এক হাজারের বেশি মানুষের। তথ্য বলছে, গত পাঁচদিন ইরান ৫০০ ব্যালিস্টিক মিসাইল এবং ২০০০ ড্রোন হামলা চালিয়েছে। অন্যদিকে, ইরানে ২০০০-এর বেশি নিশানায় হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.