গোটা ইরানজুড়ে কড়া নজরদারি চালাচ্ছে আমেরিকা। পরিস্থিতি এমন জায়গায় চলে গিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বললেন, “ওরা শৌচাগারেও যেতে পারবে না।” একইসঙ্গে তিনি হুমকি দিয়ে জানিয়ে দিয়েছেন যে, আমেরিকা যখন চাইবে তখনই হামলা চালাবে তেহরানে।
দিন কয়েক আগেই ইরানে বড়সড় হামলা চালিয়েছে মার্কিন সেনা। মঙ্গলবার তেহরান-সহ একাধিক এলাকায় আকাশ থেকে আছড়ে পড়ে ‘মৃত্যুবাণ’। দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়েবাড়িতেও আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। সেখানে এক শিশু-সহ পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে। গোটা ইরানে মার্কিন হামলায় মৃত্যু হয়েছে অন্তত ১৮ জনের। আহতের সংখ্যা শতাধিক। মার্কিন হামলাকে ‘বর্বর অপরাধ’ বলে উল্লেখ করেছে তেহরান। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, “আমরা তাদের উপর জোরালো আঘাত হেনেছি। হরমুজ প্রণালী এখন আমেরিকার নিয়ন্ত্রণে। এই কৌশলগত জলপথটি তেহরান কার্যত গত ছয় মাস ধরে বন্ধ করে রেখেছিল। এখন আমরা প্রতিদিন বিপুল পরিমাণ তেলবাহী জাহাজ প্রণালী পার করাচ্ছি।” এরপরই মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ইরানজুড়ে এমন কড়া নজরদারি চলছে যে ওরা শৌচাগারেও যেতে পারবে না।”
আরও পড়ুন:
উল্লেখ্য, ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে একাধিকবার ট্রাম্প দাবি করেছেন যে হরমুজের দখল নিয়েছে তাঁর দেশ। বারবার সেই দাবি খারিজ করেছে ইরান। বাস্তবে দেখা যাচ্ছে, হরমুজ পেরতে গিয়ে আক্রান্ত হয়েছে একাধিক জাহাজ। সোমবার জাহাজে ইরানে হামলার পর বিশ্ববাজারে ফের বেড়েছে অশোধিত তেলের দাম।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঝাড়গ্রাম রাজবাড়িতে ছবির শুটিংয়ে ‘উত্তম স্মৃতি’, রাজবাড়ির দরজা খোলার আর্জি অনুরাগীদের
-
‘ধোনি বলেছে ও আর খেলবে না’, আগামী আইপিএলের আগে বোমা ফাটালেন প্রাক্তন সতীর্থ
-
বাগবাজার সার্বজনীনের পুজো ঘিরেই অনিশ্চয়তা! জট কাটাতে জল গড়াল হাই কোর্টে
-
‘আমাকে ফাঁসি দিন’, কাশ্মীরি পণ্ডিত নার্সের হত্যা মামলায় চাঞ্চল্যকর হলফনামা ইয়াসিন মালিকের
-
সিনেমার স্বত্ব চুরির অভিযোগ, হলিউডে অভিষেক হতেই আইনি জটে সায়নী