রাশিয়ার হামলা ঠেকাতে মাছ ধরার জাল ব্যবহার করছে ইউক্রেন। দেশের প্রধান সড়কগুলিকে রুশ হানা থেকে বাঁচাতে তা ঘেরা হচ্ছে মাছ ধরার জাল দিয়ে। এমনটাই দাবি একটি মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্টে।
ডেনমার্ক এবং সুইডেন-সহ স্ক্যান্ডিনেভিয়ার বিভিন্ন দেশে মাছ ধরার জাহাজগুলির বাতিল জালই এ ক্ষেত্রে কাজে লাগাচ্ছে ইউক্রেনের সেনা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে দাবি, রুশ ড্রোনের হামলা ঠেকাতে গত বছর থেকেই মাছ ধরার জাল ব্যবহার করা নিয়ে নানা পরীক্ষানিরীক্ষা চালিয়েছে ইউক্রেনের সেনা। মূলত দু’ভাবে এই জাল ব্যবহার করা হচ্ছে। এক, আত্মঘাতী ড্রোনের হামলা ঠেকাতে। দুই, সহজেই ধরা যাচ্ছে নজরদারি এবং বোমা-ক্ষেপণাস্ত্র মজুত ড্রোন।
আরও পড়ুন:
ইউক্রেন যে সব রাস্তা দিয়ে সমরাস্ত্র পরিবহণ করে, মূলত সেই সব রাস্তাই রুশড্রোনের নিশানায় থাকে। সেই কারণেই এই ধরনের রাস্তাগুলির দু’পাশে মাছ ধরার জাল ঝুলিয়ে দেওয়া হয়েছে। এর পাশাপাশি সেনাঘাঁটি, হাসপাতাল এমনকি, বেসামরিক এলাকাতেও নিয়মিত ড্রোন হামলার ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে অসামরিক গুরুত্বপূর্ণ স্থানগুলি ঘিরে ইস্পাতের খুঁটি বা গাছ থেকে জাল টাঙাচ্ছে ইউক্রেন সেনা।
রুশ হামলার অন্যতম নিশানা খেরসন শহরের সামরিক প্রশাসনের উপপ্রধান ওলেজান্দার টোলোকোননিকভ সিএনএন প্রতিনিধিকে বলেছেন, ‘‘বিভিন্ন রাস্তা ও গুরুত্বপূর্ণ অঞ্চল সুরক্ষিত করার কাজ চলছে। ইতিমধ্যেই অধিকাংশ সড়ক জালের মাধ্যমে সুরক্ষিত করা হয়েছে।’’
সর্বশেষ খবর
-
বিশ্বভারতীর উপাচার্যের বাসভবন ‘পূর্বিতা’ সংস্কার ঘিরে বিতর্ক, সাংবাদিক বৈঠকে সাফাই ভিসির
-
হিন্দি সিরিয়ালের প্রস্তাব ফিরিয়েছেন! ‘গোয়েন্দা গিন্নি’র দ্বিতীয় সিজন চাইছেন ইন্দ্রাণী
-
পচা মাছ-মাংসের মাঝেই বিপদ কাজুবরফিতেও, চকচকে রাংতাই বিকল করবে লিভার-কিডনি!
-
কোথায় মহিলা ‘কমরেড’রা? আন্দোলনে থাকলেও সংগঠনে নেই বহু তরুণ তুর্কি, নয়া উদ্বেগ সিপিএমে
-
পুলিশ-রাজনৈতিক নেতাদের নাম করে অসহায় মহিলাকে হুমকি! ভবানীপুরে পুলিশের জালে ‘গবেষক’