মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে রাস্তার পরিকল্পনা। তেলেঙ্গানার কংগ্রেস সরকার ঠিক করেছে হায়দরাবাদে তৈরি হবে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’। সেখানকার মার্কিন দূতাবাসের কাছে একটি রাস্তাকে বেছে নেওয়া হয়েছে। এই মাসের শেষেই সেই রাস্তার উদ্বোধন হওয়ার কথা। তবে তেলেঙ্গানা প্রশাসন কেবল একটি রাস্তা নিয়েই এই পরিকল্পনা করেনি। শহরের নানা গুরুত্বপূর্ণ সড়ক, জংশন ইত্যাদির নাম বিশ্বখ্যাত ব্যক্তি ও সংস্থার নামে করার কথাও ভাবা হয়েছে।
উল্লেখ্য, এই সিদ্ধান্তের কথা প্রথম জানা যায় গত ডিসেম্বরে। তারও আগে দিল্লিতে বার্ষিক মার্কিন-ভারত সম্মেলনে ভাষণ দিতে গিয়েছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত। এরপর বাস্তবেও পদক্ষেপ করেন তিনি। যার নির্মাণ সম্পূর্ণ হয়েছে। নির্দিষ্ট সময়েই তৈরি হয়ে গিয়েছে সেই রাস্তা। এবার তার উদ্বোধন হওয়ার পালা।
আরও পড়ুন:
আগেই বলা হয়েছে, এই ধরনের আরও রাস্তার নামকরণ করতে চাইছে তেলেঙ্গানা। যার মধ্যে রয়েছে রাভিরিয়ালার গ্রিনফিল্ড রেডিয়াল রিং রোডের নাম বদলে রাখা হবে প্রয়াত শিল্পপতি রতন টাটার নামে। এখানেই শেষ নয়, সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে গুগল স্ট্রিট ও মাইক্রোসফট রোডের মতো নামও। আরেক রাস্তার নামকরণ করা হতে পারে উইপ্রো রোডও।
গত ডিসেম্বরে এই সিদ্ধান্তের কথা জানার পরই বিজেপি কটাক্ষ করে কংগ্রেসকে। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা বান্দি সঞ্জয় কুমার বলেন, ”হায়দরাবাদের নাম পরিবর্তন করে ফের ভাগ্যনগর করা হোক!” পাশাপাশি পদ্ম শিবিরের দাবি, এভাবে নামকরণের কোনও অর্থ হয় না। এটা স্রেফ ট্রেন্ডিংয়ে গা ভাসানো। যদিও এই ধরনের সমালোচনাকে আমল দেয়নি তেলেঙ্গানা সরকার। বরং তারা এই সিদ্ধান্তেই অনড় থেকেছে। এবার উদ্বোধন হওয়ার কথা ট্রাম্পের নামে সেই রাস্তার। ফলে ফের আলোচনায় উঠে এসেছে বিষয়টি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বেইমান, অসততা ওদের রক্তে’, উদ্ধব শিবিরের ‘বিদ্রোহী’ সাংসদদের তোপ সঞ্জয়ের
-
‘লজ্জা! এই মেসিকে মাসি-মেসোরা অপদস্থ করেছিল…’, অরূপ বিশ্বাসকে খোঁচা ঋদ্ধির
-
‘মা-বাবা, তোমাদের ভালোবাসি’, দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী! প্রশ্নফাঁসের জের?
-
সন্তান বেসরকারি স্কুলে পড়লে মিলবে না অন্নপূর্ণার ৩ হাজার টাকা? বিশদে ব্যাখ্যা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
‘নিরাপত্তা ভেঙে পড়েছিল’, কলকাতা পুলিশকে পত্রবোমা মেসির নিজস্ব টিমের