Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
Teacher student intimacy

দুষ্টু মেসেজে আলাপ, ঘনিষ্ঠতা বাড়তেই ছাত্রের সঙ্গে উদ্দাম যৌনতা, ব্রেকআপের পর এ কী হল শিক্ষিকার!

শিক্ষিকার তরফ থেকে সেরকম ভালোবাসা ছিল না ছাত্রের প্রতি। স্রেফ যৌনতার কারণেই তিনি সম্পর্কে ছিলেন। এমনকী ছাত্রের সঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও করেছিলেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৬, ২২:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩, ২০২৬, ২২:০৫

options
link
দুষ্টু মেসেজে আলাপ, ঘনিষ্ঠতা বাড়তেই ছাত্রের সঙ্গে উদ্দাম যৌনতা, ব্রেকআপের পর এ কী হল শিক্ষিকার! zoom
বিটার্ন পার্ক স্কুলে শারীরশিক্ষার শিক্ষিকা হিসাবে যোগ দেন ব্রনওয়েন জেমস।
Advertisement

স্কুলের শিক্ষিকার সঙ্গে প্রথমে বন্ধুত্ব। আলাপ গাঢ় হতে শুরু দুষ্টু মেসেজ। ফ্লার্ট করতে করতে ঘনিষ্ঠতা বাড়ে। তারপরই উদ্দাম যৌনতা। ছাত্র-শিক্ষিকার প্রেম এতই বেড়ে যায় যে গাড়ির মধ্যেও একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন দু’জনে। এমন বেপরোয়া প্রেমকাহিনি দেখে চোখ কপালে উঠেছে গোটা দেশের।

ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের সাউদ্যাম্পটনে। সেখানকার বিটার্ন পার্ক স্কুলে শারীরশিক্ষার শিক্ষিকা হিসাবে যোগ দেন ব্রনওয়েন জেমস। ৩০ বছর বয়সি ওই শিক্ষিকার সঙ্গে ভাব জমাতে চেষ্টা করে ওই স্কুলেরই ১৬ বছর বয়সি এক ছাত্র। একাধিকবার স্ন্যাপচ্যাটে ব্রনওয়েনকে অ্যাড করার রিকোয়েস্ট পাঠায় সে। প্রাথমিকভাবে সেই রিকোয়েস্টে পাত্তা দেন নি ব্রনওয়েন। কিন্তু পরে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। সেখান থেকেই ধীরে ধীরে ছাত্র-শিক্ষিকার মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আলাপ খানিকটা গভীর হতেই দুষ্টু মেসেজ চালাচালি শুরু হয় দু’জনের মধ্যে। একসঙ্গে বেড়াতে যাওয়া, গাড়ির মধ্যেই শরীরী খেলায় মেতে ওঠা একেবারে নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়ায়। এমনকি টিভিতে উইম্বলডন চালিয়েও উদ্দাম যৌনতায় মত্ত হয়েছেন দু’জনে। তবে পরবর্তী সময়ে জানা গিয়েছে, ব্রনওয়েনের তরফ থেকে সেরকম ভালোবাসা ছিল না ছাত্রের প্রতি। স্রেফ যৌনতার কারণেই তিনি সম্পর্কে ছিলেন। এমনকী ছাত্রের সঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও করেছিলেন।

যদিও ১৬ বছর বয়সি ওই ছাত্র ভালোবেসে ফেলেছিল শিক্ষিকাকে। পরে ভুল বুঝতে পেরে সম্পর্কে ইতি টানে। অন্যদেরও জানিয়ে দেয় গোটা ঘটনাক্রম। বিষয়টি এখন আদালত অবধি গড়িয়েছে। আইনজীবীদের দাবি, ছাত্রকে খানিকটা জোর করে নিজের বাড়িতে নিয়ে যেতেন শিক্ষিকা। নিজের পদের অপব্যবহার করে জোর খাটাতেন ব্রনওয়েন, এমনটাই অভিযোগ আনা হয়েছে। যদিও আদালতে দাঁড়িয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। আপাতত উইনচেস্টার ক্রাউন কোর্টে মামলা চলছে এই নিয়ে। চারটি ধারায় অভিযোগ আনা হয়েছে শিক্ষিকার বিরুদ্ধে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.