সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আল আসাদকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল সিরিয়ার রাজধানী দামাস্কাসের ফৌজদারি আদালত। আড়াই দশক সিরিয়ায় একনায়কত্ব চালিয়েছিলেন আসাদ। তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধের পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের অভিযোগও রয়েছে। তাঁর বাবা প্রায় তিন দশক দেশটি শাসন করেছিলেন।
৫০ বছর ধরে পশ্চিম এশিয়ার এই দেশটির ক্ষমতার রাশ ধরে রেখেছিল আসাদ পরিবার। ২০০০ সালে সিরিয়ার প্রেসিডেন্ট হন বাশার আল আসাদ। কিন্তু জলঘোলা হতে শুরু করে ২০১১ সালে। আরব বসন্তের হাওয়ায় উত্তাল হয়ে ওঠে মরুদেশটি। আকাশ বাতাস কেঁপে ওঠে একনায়ক হঠাও, গণতন্ত্র ফেরাও স্লোগানে। শুরু হয়ে যায় গৃহযুদ্ধ। আসাদকে গদিচ্যুত করতে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বিদ্রোহীদের যৌথমঞ্চ ‘সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস’ (এসডিএফ)। কুর্দ বাহিনী পিপলস প্রোটেকশন ইউনিটের (ওয়াইপিজি) নেতৃত্বে আরম্ভ হয় এক অসম যুদ্ধ। লড়াইয়ে বিদ্রোহীদের সাহায্য করতে শুরু করে আমেরিকা। পাশাপাশি আসাদের হয়ে আসরে নামে ইরানের মদতপুষ্ট হেজবোল্লা, রাশিয়া। পরবর্তী সময়ে লাগাতার বিদ্রোহের আঁচে পুড়তে থাকে সিরিয়া। ২০২৪ সালের ৮ ডিসেম্বর বিদ্রোহীদের কাছে নতি স্বীকার করতে বাধ্য হন আল আসাদ।
ক্ষমতা হারিয়ে বন্ধু ভ্লাদিমির পুতিনের দেশে আশ্রয় নেন তিনি। সেই থেকে সেখানেই আছেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী আসমা আল আসাদ ও তিন সন্তান হাফেজ, জেইন, করিম। ২০২৫ সালের শুরুতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট। তাঁর ভয়ংকর কাশি শুরু হয়। কার্যত দম বন্ধ হয়ে আসে। সঙ্গে সঙ্গে এক চিকিৎসককে ডাকা হয়। নানা পরীক্ষা করা হলে তাঁর শরীরে বিষের উপস্থিতিও মেলে। যা নিয়ে নানা জল্পনা শোনা গিয়েছিল। তিনি রাশিয়ার সাহায্যে ফের সিরিয়ায় ফিরে আসাদ ক্ষমতা পুনরুদ্ধার করতে পারেন।এবার আসাদকে প্রাণদণ্ডের নির্দেশ দেওয়া হল। এদিকে আসাদের খুড়তুতো ভাই আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের