হিন্দুদের পবিত্র ধর্মীয় উৎসবকে অপমান ও অশ্লীল শব্দ ব্যবহারের অপরাধে এক বছরের কারাদণ্ড হল সুইৎজারল্যান্ডের এক পর্যটকের। এই ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার বালিতে। সেখানে ধর্মীয় রীতি অমান্য ওই কুমন্তব্যের এক ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ২৬ বছরের যুবক লুজিয়ান আন্দ্রিন জগ্রাগেন। যার জেরেই এই শাস্তি।
ইন্দোনেশিয়ার বালি দ্বীপে হিন্দুদের অত্যন্ত পবিত্র উৎসব ন্যেপি। দিনটিকে হিন্দু সম্প্রদায়ের নববর্ষ ও নীরবতার দিন হিসেবে গণ্য করা হয়। সাকা ক্যালেন্ডার অনুযায়ী দিনটি পালিত হয়। এই উৎসবে পুরো দিন দ্বীপে যান চলাচল বন্ধ থাকে। পাশাপাশি আলো জ্বালানো, বিনোদন থেকে বিরত থেকে ঘরের বসে আত্মশুদ্ধি ও ধ্যান করার নিয়ম। নিয়ম সঠিকভাবে পালন হচ্ছে কিনা তা দেখার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবকরা রাস্তায় পাহারা দেন। পর্যটকরাও এই রীতির বাইরে পড়েন না। তবে অভিযোগ, সেই ধর্মীয় রীতি অমান্য করার পাশাপাশি রীতিমতো অবমাননা করেন ওই বিদেশি পর্যটক।
আরও পড়ুন:
হিন্দুদের পবিত্র ধর্মীয় উৎসবকে অপমান ও অশ্লীল শব্দ ব্যবহারের অপরাধে এক বছরের কারাদণ্ড হল সুইৎজারল্যান্ডের এক পর্যটকের।
বিশেষ ওই দিনে ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করেছিলেন লুজিয়ান। যেখানে নিষেধাজ্ঞা উড়িয়ে ওই যুবক সমুদ্র সৈকতে হাঁটতে বের হন। ভিডিওতে হিন্দুদের ওই উৎসবকে পাগলামি বলে কটাক্ষ করেন। ন্যেপি শব্দটির পরিবর্তে একটি অশ্লীল শব্দ ব্যবহার করেন। ভিডিওটি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক বিতর্ক শুরু হয়। মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়লে পুলিশ সমুদ্র সৈকতের একটি ভিলা থেকে যুবককে গ্রেপ্তার করে। গত জুন মাস থেকে আদালতে তাঁর বিচার শুরু হয়।
গোটা ঘটনায় অভিযুক্ত ওই যুবক নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চান। সাফাই দিয়ে বলেন, লকডাউনে খাবার না পেয়ে খিদের জ্বালায় বাধ্য হয়ে ঘরের বাইরে বেরিয়েছিলেন। এই বিধিনিষেধ যে এতখানি কড়া তা তিনি বুঝতে পারেননি। আদালতে লুজিয়ান বলেন, “আমি যা করেছি তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত, আমি বালির জনগণের কাছে ক্ষমা চাইছি।” তবে বিচারে অভিযুক্ত যুবককে এক বছরের কারাদণ্ড দেয় ইন্দোনেশিয়ার আদালত।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের
-
বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট