Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৮ জুন ২০২৬
Pakistan

গুরুদ্বারের ভিতরেই বৃদ্ধ শিখ দম্পতিকে গুলি করে খুন! হাড়হিম কাণ্ড পাকিস্তানে

এক পাক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হোতি থানার অন্তর্গত বাবু মহল্লা খাজা গঞ্জ বাজারে অবস্থিত গুরুদ্বারটি। বুধবার সকালে ওই বৃদ্ধ দম্পতি সেখানে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় একদল অজ্ঞাত পরিচয় যুবক গুরুদ্বারের ভিতরে প্রবেশ করেন। তারপরই তাঁরা বৃদ্ধ দম্পতিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় গুরুদ্বারের ভিতরে। গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়ে ওই দম্পতি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৩:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৩:১৫

options
link
গুরুদ্বারের ভিতরেই বৃদ্ধ শিখ দম্পতিকে গুলি করে খুন! হাড়হিম কাণ্ড পাকিস্তানে zoom
গুরুদ্বারের ভিতরেই এক বৃদ্ধ শিখ দম্পতিকে গুলি করে খুনের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ছবি: এআই দ্বারা নির্মিত।

গুরুদ্বারের ভিতরেই এক বৃদ্ধ শিখ দম্পতিকে গুলি করে খুনের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। বুধবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে। মৃতরা হলেন ৭০ বছর বয়সি জগন্নাথ এবং তাঁর স্ত্রী আসমা ওয়ান্টি। তাঁরা ওই গুরুদ্বারের তত্ত্বাবধায়ক ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই পলাতক হামলাকারীরা।

এক পাক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হোতি থানার অন্তর্গত বাবু মহল্লা খাজা গঞ্জ বাজারে অবস্থিত গুরুদ্বারটি। বুধবার সকালে ওই বৃদ্ধ দম্পতি সেখানে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় একদল অজ্ঞাত পরিচয় যুবক গুরুদ্বারের ভিতরে প্রবেশ করেন। তারপরই তাঁরা বৃদ্ধ দম্পতিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় গুরুদ্বারের ভিতরে। গুলির আঘাতে রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়ে ওই দম্পতি। এরপরই হামলাকারীরা সেখান থেকে চম্পট দেয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু কী কারণে বৃদ্ধ দম্পতিকে ‘খুন’ করা হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই হামলার কড়া নিন্দা করেছে বিজেপি। তাদের মতে, এই হত্যাকাণ্ড পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিল। অন্যদিকে, ঘটনার নিন্দা করেছেন অকাল তখতের জঠেদার (প্রধান পুরোহিত) জ্ঞানী কুলদীপ সিং গর্গাজ। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মহম্মদ সোহেল খান আফ্রিদিকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আর্জি জানিয়েছেন। একইসঙ্গে তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তিরও দাবি জানিয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.