Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Iran

‘নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাব’, নিষেধাজ্ঞায় আমেরিকার উপর হামলার হুমকি ইরানের

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই হুঁশিয়ারি দিলেন, আমেরিকা অবরোধ করলে ভয়ংকর যুদ্ধ হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬, ১৫:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬, ১৫:৩৫

options
link
‘নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাব’, নিষেধাজ্ঞায় আমেরিকার উপর হামলার হুমকি ইরানের zoom
ইরানের সামরিক আধিকারিক মোহসেন রেজাই ও ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
Advertisement

অস্ত্রের লড়াইয়ে এঁটে উঠতে না পেরে আর্থিকভাবে ইরানকে দুরমুশ করতে উঠেপড়ে লেগেছে আমেরিকা। সেই পদক্ষেপে আমেরিকাকে সঙ্গ দিচ্ছে ইজরায়েল। এই পদক্ষেপের মাঝেই এবার আমেরিকা ও ইজরায়েলকে উদ্দেশ্য করে কড়া হুঁশিয়ারি দিল ইরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই হুঁশিয়ারি দিলেন, আমেরিকা অবরোধ করলে ভয়ংকর যুদ্ধ হবে। মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে ইরান। শুধু তাই নয়, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে জাহান্নামে পাঠানোর হুমকি দিয়েছেন রেজাই।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই বলেন, “যদি ফের উত্তেজনা বাড়ে, তবে আমরা এবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাব।” নেতানিয়াহুর কার্মকাণ্ডই জায়নবাদী শাসকের অস্তিত্বকে বিপন্ন করেছে বলে দাবি করেন রেজাই। শুধু তাই নয়, এক ইরানি আধিকারিক বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার কোনও ষড়যন্ত্র ইরান করছে না। নেতানিয়াহু এই ধরনের মিথ্যা খবর ছড়িয়ে ট্রাম্পকে ভয় দেখিয়েছেন।

Advertisement

এক সাক্ষাৎকারে রেজাই বলেন, “যদি ফের উত্তেজনা বাড়ে, তবে আমরা এবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে জাহান্নামে পাঠাব।”

হরমুজ ও লেবানন ইস্যুতেও আমেরিকাকে একহাত নেন ইরানের সামরিক আধিকারিক। রেজাই বলেন, “হরমুজ প্রণালীতে অবরোধ চলতে থাকলে আমেরিকার সঙ্গে ভয়ংকর সংঘাত হবে। যুদ্ধবিরতির সময় ইরান ৭-৮ কোটি ব্যারেল তেল রপ্তানি করেছে। আমেরিকা যদি হরমুজ অবরোধ করে সেক্ষেত্রে ১০০ শতাংশ শক্তিতে আমেরিকার অর্থনৈতিক স্বার্থের উপর আঘাত হানা হবে।” লেবানন প্রসঙ্গে তিনি বলেন, “দাহিয়ে ও বেইরুট হল ইজরায়েলের রেড লাইন। ইজরায়েলকে লেবাননের দখল করা এলাকা থেকে সরে যেতে হবে। ভবিষ্যতে যদি যুদ্ধ হয় তবে তা আগের মতো হবে না।”

অন্যদিকে হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, আপাতত ইরানের সঙ্গে কোনও আলোচনা হচ্ছে না। প্রাক্তন প্রেস সচিব ক্যারোলিন লিভিট বলেন, ‘অপারেশন এপিক ফিউরি’র মাধ্যমে ইরানের সামরিক শক্তি ধ্বংস করা হয়েছে, এখন ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর মাধ্যমে অর্থনীতি ধ্বংস করা হবে। এর মাধ্যমে ২৪ আগস্ট প্রায় ৬০টি সংস্থা ও জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। এই নিষেধাজ্ঞার জন্য এক্স হ্যান্ডেলে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে নেতানিয়াহু লেখেন, ‘আপনারা নিষ্ঠুর একনায়কতন্ত্রের (ইরান) কাছ থেকে ন্যায্য মূল্য আদায় করছেন। তার জন্য ধন্যবাদ।’

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.