Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
যুদ্ধের ঘনঘটা
Iran Ship

যুদ্ধের আঁচ এবার ভারতে? মার্কিন হামলায় ধ্বংসের পর ভারত মহাসাগরে ফের রণতরী পাঠাল ইরান!

মার্কিন টর্পেডোর আঘাতে গুঁড়িয়ে গিয়েছে আইআরআইএস ডেনা। তারপরেও কেন ভারত মহাসাগরীয় এলাকায় ঘোরাফেরা করছে ইরানের যুদ্ধজাহাজ?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ১৪:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৬, ২০২৬, ১৪:৫৩

options
link
যুদ্ধের আঁচ এবার ভারতে? মার্কিন হামলায় ধ্বংসের পর ভারত মহাসাগরে ফের রণতরী পাঠাল ইরান! zoom
ভারত মহাসাগরে মার্কিন হামলায় ধ্বংস হয়েছে ইরানের রণতরী। প্রতীকী ছবি।

ভারত মহাসাগরে মার্কিন হামলায় ধ্বংস হয়েছে ইরানের রণতরী। তারপরেও ওই এলাকায় এসে ভিড়ল ইরানের আরেক যুদ্ধজাহাজ! জানা গিয়েছে, বৃহস্পতিবার ভারত মহাসাগরে চলাকালীন শ্রীলঙ্কার একটি বন্দরে নোঙর করেছে আইআরআইএনএস বুশেহর। প্রশ্ন উঠছে, বুধবারই মার্কিন টর্পেডোর আঘাতে গুঁড়িয়ে গিয়েছে আইআরআইএস ডেনা। তারপরেও কেন ভারত মহাসাগরীয় এলাকায় ঘোরাফেরা করছে ইরানের যুদ্ধজাহাজ?

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা দিশানায়েকে জানিয়েছেন, বৃহস্পতিবার কলম্বো বন্দরে এসে পৌঁছেছে ইরানের যুদ্ধজাহাজ। ওই জাহাজে ২০৮ জন রয়েছেন। কলম্বো থেকে ওই জাহাজ ত্রিঙ্কোমালি বন্দরে পাঠানো হবে। এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছে, ইরানে যুদ্ধের আবহে কেন সেদেশের জাহাজকে নিজেদের বন্দরে নোঙর করতে দিল শ্রীলঙ্কা? অনুরা জানিয়েছেন, আইআরআইএনএস বুশেহরের ইঞ্জিন বিকল হয়ে গিয়েছিল। মানবিক কারণেই জাহাজটিকে শ্রীলঙ্কায় আশ্রয় দেওয়া হয়েছে। জাহাজ থেকে কর্মীদের নিরাপদে বের করা হয়েছে।

Advertisement

কূটনৈতিক মহল মনে করছে, জাহাজ ধ্বংসের ঘটনায় ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঝাঁজ এসে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায়। ইরানের রণতরীকে আশ্রয় দিয়ে সেই যুদ্ধকে ভারতীয় ভূখণ্ডের দিকে আরও ডেকে আনছে শ্রীলঙ্কা?

অনুরার কথায়, “মানবিক কারণে যদি কেউ সাহায্য চায়, তাহলে আমরা নিরপেক্ষ থাকব এবং সাহায্য করব। কারোর প্রাণহানি কাম্য নয়। উল্লেখ্য, শ্রীলঙ্কা থেকে রপ্তানি হওয়া চায়ের সবচেয়ে বড় ক্রেতা ইরান। বৃহস্পতিবার থেকেই আইআরআইএস ডেনার উপর মার্কিন হামলায় মৃতদের দেহ হস্তান্তর করছে কলম্বো। সেদিনই ইরানের জাহাজকে সাহায্যও করছে তারা। অনেকেই মনে করছেন, এই জাহাজের উপরেও হামলা করতে পারে আমেরিকা। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, ভারত মহাসাগরীয় এলাকায় যুদ্ধের আঁচ পড়ার সম্ভাবনা বাড়বে কি?

প্রসঙ্গত, ভারতের সঙ্গে মহড়া করতে অতিথি হয়ে এসেছিল ইরানের যুদ্ধজাহাজ। বুধবার ভোরে সেই জাহাজে আছড়ে পড়ে মার্কিন টর্পেডো। ৮৭ জনের মৃত্যু হয়। আরও অনেকেই নিখোঁজ বলে জানা গিয়েছে। এই ঘটনায় ভারতকে খানিকটা বিঁধে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ভারতীয় নৌসেনার অতিথি আইআরআইএনএস ডেনা ধ্বংস করে দিয়েছে আমেরিকা। কূটনৈতিক মহল মনে করছে, জাহাজ ধ্বংসের ঘটনায় ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঝাঁজ এসে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায়। ইরানের রণতরীকে আশ্রয় দিয়ে সেই যুদ্ধকে ভারতীয় ভূখণ্ডের দিকে আরও ডেকে আনছে শ্রীলঙ্কা? উঠছে প্রশ্ন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.