যুদ্ধ আবহে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার দুই রাষ্ট্রনেতার ফোনালাপ হয়। ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পুতিন। তাঁর স্পষ্ট বার্তা, শত্রুতা বন্ধ করে কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করতে হবে।
এই বিষয়ে আরও খবর
ক্রেমলিন জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত নিয়ে রাশিয়ার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন পুতিন।তিনি জানিয়ে দিয়েছেন, ইরান বা মধ্যপ্রাচ্যে উদ্ভূত যে কোনও সমস্যা সমাধানে বলপ্রয়োগ করা চলবে না। অবিলম্বে শত্রুতা বন্ধ করতে হবে। কূটনৈতিক উপায়ে দ্রুত সব সমস্যার সমাধান করতে হবে। শুধু তা-ই নয়, পুতিন উপসাগরীয় অঞ্চলের দেশগুলির সঙ্গে ক্রমাগত যোগাযোগে রয়েছেন বলেও জানিয়েছে ক্রেমলিন।
প্রসঙ্গত, ইরানের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে অন্যতম হল রাশিয়া। তেহরানে মার্কিন এবং যৌথ হামলার কড়া নিন্দা করেছিল মাস্কো। গোটা ঘটনাটিকে ‘বিনা উসকানিতে আগ্রাসন’ বলেও অভিহিত করেছিল রাশিয়া।
এদিকে শুক্রবার মার্কিন সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতে ইরানকে গোপন গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে রাশিয়া। রাশিয়ার সাহায্য ছাড়া ইরান এক বিন্দুও এগোতে পারত না বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে। যদিও ক্রেমলিন প্রকাশ্যে জানিয়েছে, তেহরান তাদের কাছ থেকে কোনও সাহায্য চায়নি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
এবার মাদ্রাসাতেও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধী টিকা, নির্দেশিকা জারি স্বাস্থ্যদপ্তরের
-
বিশ্বকাপের ‘দ্বিতীয়’ উদ্বোধনী মঞ্চে আগুন ধরালেন নোরা, কানাডা কাঁপালেন ‘বাংলাদেশি’ ডিজে
-
জুটত না থালাভর্তি ভাতও! অভাবকে পরাস্ত করে আকাদেমি পুরস্কার পাচ্ছেন ২ ছৌ শিল্পী
-
‘বিদ্রোহী’ শিবিরে যেতেই পদ খোয়ালেন মালা রায়, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী কে?
-
সড়কপথে ৩৫০ কিমি পাড়ি, বাংলাদেশ পৌঁছলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী



