Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Russian Plane crash

ক্রিমিয়ায় ভেঙে পড়ল রুশ সামরিক বিমান, ২৯ জনের মৃত্যু! হামলা নাকি দুর্ঘটনা?

সামরিক মহড়া চলাকালীন রাশিয়ায় দুর্ঘটনার কবলে সেনার বিমান। বুধবার সকালে ক্রিমিয়ার পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে বিমানটি। ভয়ংকর এই ঘটনায় বিমানে থাকা ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ১৫:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ১৫:৫৬

options
link
ক্রিমিয়ায় ভেঙে পড়ল রুশ সামরিক বিমান, ২৯ জনের মৃত্যু! হামলা নাকি দুর্ঘটনা? zoom
দুর্ঘটনার কবলে রুশ সামরিক বিমান।

সামরিক মহড়া চলাকালীন রাশিয়ায় দুর্ঘটনার কবলে সেনার বিমান। বুধবার সকালে ক্রিমিয়ার পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে বিমানটি। ভয়ংকর এই ঘটনায় বিমানে থাকা ২৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। খবর পেয়ে উদ্ধারকাজে হাত লাগিয়েছে উদ্ধারকারীদল। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মাঝেই এই ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে, এটি নিছক দুর্ঘটনা, নাকি হামলা হয়েছিল বিমানে।

প্রতিরক্ষামন্ত্রকের উদ্ধৃতি তুলে ধরে রুশ সংবাদমাধ্যম তাসের তরফে জানানো হয়েছে, ২৯ জনকে সঙ্গে নিয়ে রুটিন মহড়ায় বেরিয়েছিল সামরিক বিমান এএন-২৬। তবে আকাশে ওড়ার কিছুক্ষণ পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই খবর আসে ক্রিমিয়ার কাছে একটি পাহাড়ে ধাক্কা লেগে ভেঙে পড়ে বিমানটি। যদিও বিমানটির হামলার যাবতীয় জল্পনা খারিজ করে দিয়েছে রুশ সেনা। প্রাথমিক তদন্তে রাশিয়ার সেনা সূত্রে জানা যাচ্ছে, যান্ত্রিক গোলযোগের জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে সেনার তরফে।

Advertisement

আকাশে ওড়ার কিছুক্ষণ পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই খবর আসে ক্রিমিয়ার কাছে একটি পাহাড়ে ধাক্কা লেগে ভেঙে পড়ে বিমানটি।

উল্লেখ্য, ৪০ জন যাত্রী ও মাল বহনে সক্ষম এএন ২৬ বিমানটি ১৯৬০ সাল থেকে সামরিক ও অসামরিক ক্ষেত্রে ব্যবহার শুরু করে রুশ সেনা। ছোট ও মাঝারি দূরত্বে যাতায়াতের জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয় এই বিমানগুলি। তবে গত কয়েক বছরে একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছে বিমানটি। ২০২০ সালে ইউক্রেনের খারকিভে ২৮ জন যাত্রী নিয়ে ভেঙে পড়েছিল বিমানটি। ওই বছর দক্ষিণ সুদানেও এই দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় ৮ জনের। ২০২২ সালেও দুর্ঘটনাগ্রস্থ হয়েছিল এএন ২৬।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.