রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভকে লক্ষ্য করে পরপর গুলি। শুক্রবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মস্কোর সামরিক আবাসন এলাকায়। গুরুতর আহত অবস্থায় আলেক্সেয়েভকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত তিনি সেখানেই চিকিৎসাধীন। গোটা ঘটনায় ইউক্রেনের দিকেই আঙুল তুলেছে রাশিয়া।
রুশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এদিন সকালে উত্তর-পশ্চিম মস্কোর ওই আবাসনে গুলিবিদ্ধ হয়েছেন আলেক্সেয়েভ। আততায়ী আবাসনের ভিতরে প্রবেশ করে তাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। এরপরই সেখান থেকে চম্পট দেয়। নিরাপত্তা বলয় ভেদ করে কীভাবে হামলাকারী সেখানে প্রবেশ করল, তা এখনও স্পষ্ট নয়। গুরুতর আহত অবস্থায় আলেক্সেয়েভকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রাশিয়ার দাবি, গোটা ঘটনার নেপথ্যে রয়েছে ইউক্রেন। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিশেষ বাহিনীই আলেক্সেয়েভকে হত্যা করার ষড়যন্ত্র করে। যদিও এবিষয়ে কিয়েভের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। প্রসঙ্গত, কয়েকদিন ধরেই জল্পনা ছড়াচ্ছিল পরবর্তী রুশ সেনাপ্রধান হতে পারেন আলেক্সেয়েভ। তার মধ্যেই গুলিবিদ্ধ হলেন তিনি।
আরও পড়ুন:
প্রসঙ্গত, তিন বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ জারি রয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার এই যুদ্ধ থামাতে চেষ্টা করলেও বিশেষ সমাধানের রাস্তা বের হয়নি। দু’দেশের প্রেসিডেন্টের সঙ্গে আলাদা আলাদা বৈঠকও করেন তিনি। কিন্তু তা-ও কোনও রফাসূত্র মেলেনি। এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরির বুদাপেস্টে ফের একপ্রস্থ বৈঠকে বসার কথা ছিল ট্রাম্পের। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, তিনি সময় নষ্ট করতে চান না। ফলে দু’দেশের সংঘাত মেটার বিষয়টি এখন বহু দূর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মমতার দুর্দিনে বেসুরে গাইছেন বাবুলও! রাজনীতিতে সবই ন্যায্য দেখছেন সুপ্রিয়?
-
রুপোর গ্লাসে জল খান কঙ্গনা রানাউত! উপকারিতা জানলে আপনিও খাবেন
-
মাছের আড়ালে গরুর মাংস পাচার! উত্তরপ্রদেশে বাজেয়াপ্ত ১.৬৮ কোটির অবৈধ ব্যবসা
-
টানা বৃষ্টিতেও পুরোদমে চলছে এসি? জেনে নিন কোন ভুলে হতে পারে চরম ক্ষতি
-
‘আমার কাছে এলে রেজিনগর থেকে বিধানসভায় পাঠাতে পারি’, মমতাকে ‘অফার’ হুমায়ুনের