সঠিক কাজে ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইরানের অধিকার। এতে কোনও ভুল নেই। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে এবার ইরানের পাশে দাঁড়াল রাশিয়া। বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার এই পদক্ষেপের ফলে চাপ বাড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর।
বুধবার বেজিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, “আমেরিকার সঙ্গে বৈঠকের পর ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সাময়িকভাবে স্থগিত করুক বা নিজেদের অধিকার বজায় রাখার ওপর জোর দিক – দুই ক্ষেত্রেই রাশিয়া তেহরানের পাশে দাঁড়াবে। তাদের সিদ্ধান্তকে মেনে নেবে।” তিনি স্পষ্ট করেন, সব দেশেরই শান্তিপূর্ণ কাজে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার রয়েছে। এই নীতির ভিত্তিতে ইরান যে পথই বেছে নিক, মস্কো তা সমর্থন করবে।” রুশ বিদেশমন্ত্রী আরও বলেন, “মধ্য়প্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা নিয়ে যে কোনও আলচনাকেই রাশিয়া এবং চিন সমর্থন করে।”
আরও পড়ুন:
উল্লেখ্য, তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে বারবার আপত্তি জানিয়েছে আমেরিকা। এই টানাপড়েনে লাগাম টানতে বৈঠকেও বসেছে দু’দেশ। কিন্তু তা-ও কোনও সমঝোতা হয়নি। সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়া শান্তি বৈঠক ব্যর্থ হওয়ার নেপথ্যে প্রধান কারণই ছিল ইরানের পরমাণু কর্মসূচিতে আমেরিকার অসম্মতি। এ প্রসঙ্গে সাংবাদিক বৈঠকে মার্কিন উপ রাষ্ট্রপতি জেডি ভ্যান্স বলেছিলেন, ” “ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সমৃদ্ধকরণ কেন্দ্রগুলি আগেই ধ্বংস করে দিয়েছে আমেরিকা। কিন্তু ভবিষ্যতে ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, সেই আশ্বাস তারা দেয়নি।” তাঁর দাবি, আমেরিকা কী চায় এবং কী চায় না তা ইরানকে পরিষ্কারভাবে জানানো হয়েছিল। কিন্তু তারপরও কোনও সমঝোতায় আসা যায়নি।
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক