আমেরিকার পর ব্রিটেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভগবতের সভা ঘিরে বিক্ষোভের ঝড়। ব্রিটেনে যাতে তাঁকে সভা করতে না দেওয়া হয়, সেই দাবিতে সরব সে দেশের একাধিক সংগঠন। এই পরিস্থিতিতে মুখ খুলল সংঘ।
শুক্রবার লন্ডনে একটি সাংবাদিক বৈঠক করেন সংঘের মিডিয়া ইন-চার্জ সুনীল আম্বেদকর। সেখানে তিনি বলেন, “আমরা শান্তি, সংহতি ও ঐক্যের পক্ষে। সবার সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত। গণতন্ত্রে ভিন্ন মত থাকতেই পারে। ভিন্ন মত প্রকাশ করাটা অত্যন্ত স্বাভাবিক বিষয় বলেই আমি মনে করি। তাই আমরা আলোচনার জন্য প্রস্তুত। যাঁরা আলোচনা করতে ইচ্ছুক, আমরা তাঁদের সঙ্গে যোগাযোগ করছি।” তিনি আরও বলেন, “এখানে লুকনোর কিছু নেই। আরএসএস খোলামেলাভাবে নিজেদের চিন্তাভাবনা তুলে ধরতে প্রস্তুত। আমরা কে, কী ভাবি, কীভাবে ভাবি এবং পৃথিবী সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি – সে সব বিষয় তুলে ধরতেই আমরা এখানে এসেছি।”
আরও পড়ুন:
লন্ডনে ভাগবতের প্রস্তাবিত অনুষ্ঠানের নিন্দা জানানোর আহ্বান জানিয়ে ব্রিটেনের ২০টি সংগঠন মেয়র সাদিক খানকে চিঠি লিখেছেন। তাদের দাবি, ভগবতের ব্রিটেন সফর আসলে জনসংযোগ বাড়ানোর একটি পরিকল্পিত প্রচেষ্টা। সংঘ প্রধান ব্রিটেনে বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক তৈরি করে আরএসএস-এর ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করছেন। শুধু তাই নয়, সংঘকে তারা ‘ইউরোপীয় ফ্যাসিবাদ থেকে সরাসরি অনুপ্রেরণা গ্রহণকারী এক কর্তৃত্ববাদী গোষ্ঠী’ হিসাবে অভিহিত করেছে। একইসঙ্গে তাদের দাবি, আরএসএস-এর কোনও কর্মসূচির জন্য যেন ব্রিটেনে তাদের জায়গা দেওয়া না হয়।
সর্বশেষ খবর
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির
-
কথা রেখে বাংলায় বিজ্ঞপ্তি শুভেন্দু সরকারের, তৈরি হবে পশ্চিমবঙ্গ সরকারি ভাষা কমিটি
-
এশিয়া কাপে ভারতের ‘সিংহীবাহিনী’র গর্জন, লজ্জার রেকর্ড গড়ে ধরাশায়ী পাকিস্তান
-
৬২ ঘণ্টা পর স্বাভাবিক রেল পরিষেবা! কীভাবে এত বড় ধস? আইআইটি খড়গপুরের সাহায্য নেবে রেল