Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২৭ জুন ২০২৬
যুদ্ধের ঘনঘটা
Mojtaba Khamenei

রেহাই নেই মোজতবার! ইরানের নয়া সুপ্রিম লিডারের মাথার দাম ৯২৪৭৪৮০০০ রাখল আমেরিকা

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ফের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহে ইরানের উপর আরও বড় হামলা চালানো হবে। ট্রাম্পের এই মন্তব্যের পরই বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। অন্যদিকে, ইরানের নয়া সুপ্রিম লিডারকে কড়া হুমকি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৬, ১৫:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৪, ২০২৬, ১৫:২৪

options
link
রেহাই নেই মোজতবার! ইরানের নয়া সুপ্রিম লিডারের মাথার দাম ৯২৪৭৪৮০০০ রাখল আমেরিকা zoom
মোজতবার পাশাপাশি এই তালিকায় রয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামও।

পিতার পর নজরে পুত্র। ইরানের নয়া সুপ্রিম লিডার মোজতবা খামেনেইকে (Mojtaba Khamenei) হত্যা করতে বদ্ধপরিকর আমেরিকা এবং ইজরায়েল। এই পরিস্থিতিতে মোজতবার মাথার দাম ঘোষণা করে দিল ওয়াশিংটন। ইরানের নয়া সুপ্রিম লিডার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিলে মিলবে ১০ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ৯২. ৪৭ কোটি টাকা। মোজতবার পাশাপাশি এই তালিকায় রয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামও।

শুক্রবার মার্কিন বিদেশ দপ্তরের রিওয়ার্ডস ফর জাস্টিস প্রোগ্রাম মোজতবা-সহ অন্যান্যদের ছবি প্রকাশ করেছে। একটি বিবৃতিতে তারা লিখেছে, ‘এই ব্যক্তিরা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের সদস্য। এরা বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা এবং তা বাস্তবায়ন করেন। যদি এই ব্যক্তিদের সম্পর্কে কোনও তথ্য আপনাদের কাছে থাকে, তাহলে দ্রুত আমাদের জানান।’ মোজতবা ছাড়াও তালিকায় উল্লেখ্যযোগ্য নামগুলির মধ্যে রয়েছে ইরানের সুপ্রিম লিডারের কার্যালয়ের ডেপুটি চিফ অফ স্টাফ আলি আসগর হেজাজি এবং ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে শুক্রবার মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ফের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহে ইরানের উপর আরও বড় হামলা চালানো হবে। ট্রাম্পের এই মন্তব্যের পরই বিশ্বজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। অন্যদিকে, ইরানের নয়া সুপ্রিম লিডারকে কড়া হুমকি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জানিয়েছেন, মোজতবাকে রেয়াত করা হবে না। তাঁকে রেভোলিউশনারি গার্ড কর্পসের পুতুল বলে কটাক্ষ করেন তিনি। পাশাপাশি, ইরানের শাসন ব্যবস্থাকে উপড়ে ফেলারও হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.