Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
Heatwave In Europe

গলছে রাস্তা, বেঁকে যাচ্ছে ট্রামলাইন! তীব্র দাবদাহে ভয়ংকর ছবি ইউরোপে

কাঠফাটা গরমে নাজেহাল ফ্রান্স, জার্মানি, ইটালি, হাঙ্গেরি, ব্রিটেন পোল্যান্ড, স্লোভাকিয়া, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া-সহ ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল। কোথাও কোথাও তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। কোথাও আবার তা-ও ছাপিয়ে গিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ১৫:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ১৫:৫৫

options
link
গলছে রাস্তা, বেঁকে যাচ্ছে ট্রামলাইন! তীব্র দাবদাহে ভয়ংকর ছবি ইউরোপে zoom
তীব্র দাবদাহে গলে গিয়েছে ট্রামলাইন। ছবি: সংগৃহীত।
Advertisement

গরমে পুড়ছে গোটা ইউরোপ। বেশিরভাগ দেশেই তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তাপপ্রবাহে ইউরোপে মৃত্যু হয়েছে অন্তত ১ হাজার ৩০০ জনের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র আশঙ্কা, পরিস্থিতি আরও জটিল হতে পারে। তীব্র দাবদাহে ইতিমধ্যেই জার্মানির রাস্তাঘাট গলতে শুরু করেছে। বেঁকে যাচ্ছে ট্রামলাইন!

কাঠফাটা গরমে নাজেহাল ফ্রান্স, জার্মানি, ইটালি, হাঙ্গেরি, ব্রিটেন পোল্যান্ড, স্লোভাকিয়া, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া-সহ ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল। কোথাও কোথাও তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। কোথাও আবার তা-ও ছাপিয়ে গিয়েছে। ইতিমধ্যেই একাধিক ছবি এবং ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (ভিডিও-র সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে দেখা যাচ্ছে, চড়া রোদে বাইরে রাখা প্যানে মাত্র কয়েক মিনিটের মধ্যেই রান্না হয়ে যাচ্ছে ডিম-বেকন।

Advertisement

আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেটি জার্মানির বলে দাবি করা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে, তীব্র দাবদাহে গলে যাচ্ছে রাস্তাঘাটের বিভিন্ন অংশ। বেঁকে গিয়ে গলে যাচ্ছে ট্রামলাইনও। পাশাপাশি, প্রচণ্ড গরমে নেদারল্যান্ডসে নষ্ট হয়ে যাচ্ছে গাড়ির প্লাস্টিক পেইন্ট। এমনকী গলে যাচ্ছে জুতোও। পরিবেশ ঠান্ডা রাখতে বার্লিনে স্থানীয় প্রশাসনের তরফে ব্যবহার করা হচ্ছে জলকামান।

বিগত এক সপ্তাহেরও বেশি সময় ধরে গরমে পুড়ছে ইউরোপ। মৃত্যু হচ্ছে বহু মানুষের। দাবদাহের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ। শুধুমাত্র ফ্রান্সেই মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ হাজার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর বক্তব্য, আগামী দিনে ইউরোপে গ্রীষ্মকাল আরও কঠিন হতে পারে। একটি বিবৃতিতে তারা জানিয়েছে, বিশ্বের গড় হারের তুলনায় ইউরোপ দ্বিগুণেরও বেশি গতিতে উষ্ণ হচ্ছে। তাপপ্রবাহ এখন আর কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.