সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাইজেরিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা। ট্রাক এবং গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অন্তত ২১ জনের। আহতের হয়েছেন তিনজন। রবিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমের কানো রাজ্যে।
জানা গিয়েছে, এদিন রাতে বেপরোয়া গতিতে একটি যাত্রীবাহী গাড়ি জারিয়া-কারো এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পরই উলটো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দ এবং যাত্রীদের আর্তনাদ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে রয়েছেন ১৯জন পুরুষ এবং ২জন মহিলা। তবে দুর্ঘটনায় ট্রাক এবং গাড়ির চালকেরও মৃত্যু হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।
নাইজেরিয়ার ট্রাফিক পুলিশের এক আধিকারিক বলেন, “প্রাথমিক তদন্তের পর আমরা জানতে পেরেছি যাত্রীবাহী গাড়িটি ট্রাফিক আইন লঙ্ঘন করে বেপরোয়া গতিতে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারানোর কারণেই এটি দুর্ঘটনার কবলে পড়ে। ভয়াবহ এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২১ জনের। তবে আহতদের অবস্থাও আশঙ্কাজনক।”
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া