ডোনাল্ড ট্রাম্পের জামাই জ্যারেড কুশনারের বিলাসবহুল রিসর্ট প্রকল্প নিয়ে তোলপাড় আলবেনিয়া। যত সময় যাচ্ছে ততই বাড়ছে বিক্ষোভ। রাজধানী তিরানার রাজপথে নেমে এসেছেন হাজার হাজার মানুষ। জানা গিয়েছে, পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে জলকামান চালিয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি খুবই ভয়াবহ!
কিন্তু বিতর্কের উৎস কী? কেন কুশনারের ওই রিসর্ট ঘিরে বিতর্ক? আসলে ১.৬ বিলিয়ন ডলারের মেগা প্রকল্পটিতে পরিকল্পনা রয়েছে ১০ হাজার কক্ষের এক বিরাট রিসর্ট। পরিবেশবিদদের দাবি, এই প্রকল্পের ফলে স্থানীয় জলাভূমি ও অরণ্যের জীবজগৎ প্রবল ভাবে ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে ফ্লেমিঙ্গো, সিল এবং সামুদ্রিক কচ্ছপের ডিম পাড়ার স্থানগুলি ধ্বংস হয়ে যাবে।
আরও পড়ুন:
এহেন পরিস্থিতিতেও কিন্তু প্রকল্পটির পক্ষেই কথা বলছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা। তিনি সাফ জানিয়েছেন, তিনি ক্ষমতায় থাকাকালীন এই বিনিয়োগ বন্ধ হতে দেবেন না। তিনি বরং দেশবাসীকে এই প্রকল্পকে স্বাগত জানানোর আর্জি জানাচ্ছেন। অন্যদিকে কুশনারের প্রতিষ্ঠানের অংশীদার রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট এলএলসির চেয়ারম্যান আশ্বস্ত করেছেন ওই প্রকল্পে কোনওভাবেই পরিবেশের ক্ষতি হবে না। তবে এহেন আশ্বাসের পরও পরিবেশবিদরা তাদের দাবিতে অনড়। ফলত, ক্রমশ বাড়ছে জনরোষ। দেখা গিয়েছে, বিক্ষোভকারীদের অনেকেরই হাতে হাতে ঘুরছে ফ্লেমিঙ্গো পাখির আকৃতির খেলনা। তাঁদের দাবি, যে করে হোক, প্রকল্পটি বন্ধ করে দিতে হবে।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালে কুশনার প্রথমবার এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। তখন থেকেই ঘনাতে শুরু করেছিল বিতর্ক। যা এখন ব্যাপক আকার ধারণ করেছে। এর আগে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডেও একই রকম একটি প্রকল্পের ঘোষণা করেন তিনি। তবে সেবার স্থানীয় জনগণের তীব্র প্রতিবাদের মুখে বাতিল করতে হয়েছিল প্রকল্পটি। এখন দেখার, এক্ষেত্রে ব্যাপারটা কোনদিকে যায়। এখনও পর্যন্ত কুশনার ও ওই সংস্থার তরফে কিছুই জানানো হয়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?