ভূত তাড়ানোর নামে তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক পুরোহিতের বিরুদ্ধে। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কানাডায়। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সে দেশের পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম রাজেন্দ্রনাথ দুদনাউথ মারাজ (৫০)। তিনি নিউ ইয়র্কের রিচমন্ড হিলের বাসিন্দা। জানা যাচ্ছে, নির্যাতিতার পরিবার একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই সূত্রেই তারা রাজেন্দ্রনাথকে ডেকেছিল। কিন্তু অভিযোগ, কানাডায় তাদের বাড়িতে আসার পর ওই পুরোহিত জানান, ওই তরুণীর শরীরে অশুভ আত্মার প্রভাব রয়েছে। তিনি আশ্বাস দেন, বিশেষ কিছু আচার পালন করলেই তরুণী সুস্থ হয়ে উঠবেন। অভিযোগ, তরুণীকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে ভূত তাড়ানোর নামে তাঁকে যৌন নির্যাতন করেন রাজেন্দ্রনাথ।
আরও পড়ুন:
নির্যাতিতা এবং তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তারপরই গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। তাঁর বিরুদ্ধে আগে যৌন নির্যাতনের কোনও অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, রাজেন্দ্রনাথকে আদালতে হাজির করানো হয়। কিন্তু যৌন নির্যাতনের অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। গোটা ঘটনায় রাজেন্দ্রনাথের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।
সর্বশেষ খবর
-
‘বেআইনি’ বিলবোর্ড খুলতে ক্যামাক স্ট্রিটে পুরসভা ও পুলিশ, খবর পেয়ে ঘটনাস্থলে অভিষেক
-
যাদবপুরের কেন্দ্রীয় প্রতিষ্ঠানের ‘রাষ্ট্রীয় গুরুত্ব’ বাড়াতে পদক্ষেপ, অনুষ্ঠানে কী বার্তা অর্থমন্ত্রীর?
-
৩৫০০ টাকার স্পেশাল প্যাকেজ, ইন্সটাগ্রামে নিজের ‘পর্ন’ ভিডিও বিক্রি মেয়ের, জেনেও চুপ ছিলেন বাবা!
-
সোনালের ‘লক্ষ্মণরেখা’ পেরতে পারল না ভারত, অবিশ্বাস্য লড়াইয়ে টেস্ট বাঁচাল শ্রীলঙ্কা
-
ভারতও পার পাবে না! হড়পা বানের হুঁশিয়ারি, প্রতিবেশীকে সতর্ক করে আর কী বার্তা নেপালের?