Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
PM Narendra Modi

‘আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব’, ইরান-আমেরিকার সংঘাতে শান্তির বার্তা মোদির

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরই বুধবার গভীর রাতে ইরানে ভয়ংকর হামলা চালিয়েছে আমেরিকা। ইরানশাহরের একটি ইরানি বিমানঘাঁটিও মার্কিন হামলার শিকার হয়েছে বলে খবর। বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান, বন্দর আব্বাস-সহ ইরানের একাধিক শহর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ১৬:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৯, ২০২৬, ১৬:৫৪

options
link
‘আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব’, ইরান-আমেরিকার সংঘাতে শান্তির বার্তা মোদির zoom
ইরান-আমেরিকার সংঘাতে শান্তির বার্তা মোদির।
Advertisement

এক মাত্র আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান সম্ভব। ইরান-আমেরিকার মধ্যে ফের ‘যুদ্ধ’ শুরু হতেই শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

বর্তমানে ত্রিদেশীয় সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার তিনি পা রেখেছেন অস্ট্রেলিয়ায়। অজি প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে যৌথভাবে তিনি ‘ভারত-অস্ট্রেলিয়া সিইও ফোরাম’-এ ভাষণ দেন। বাণিজ্য, প্রতিরক্ষা, শিক্ষা এবং দু’দেশের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে দুই রাষ্ট্রনেতার আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। মোদির অস্ট্রেলিয়া সফরের মাঝেই ফের ‘যুদ্ধ’ শুরু হয়ে গিয়েছে ইরান-আমেরিকার মধ্যে। এই পরিস্থিতিতে সিডনি থেকে শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “বিশ্বের সমস্ত সমস্যা একমাত্র আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই সমাধান করা সম্ভব।”

Advertisement

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরই বুধবার গভীর রাতে ইরানে ভয়ংকর হামলা চালিয়েছে আমেরিকা। ইরানশাহরের একটি ইরানি বিমানঘাঁটিও মার্কিন হামলার শিকার হয়েছে বলে খবর। বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান, বন্দর আব্বাস-সহ ইরানের একাধিক শহর। তবে এই হামলায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি বিবৃতিতে জানিয়েছে, ‘হরমুজ প্রণালীতে নৌ-চলাচলের স্বাধীনতায় বাধা সৃষ্টি করছে ইরান। সেই কারণেই আমেরিকার সেনা তেহরানে সামরিক অভিযান চালিয়েছে।’ অভিযানের পর ট্রাম্প একাধিক ছবি এবং ভিডিও প্রকাশ করেছেন। তাঁর দাবি, ইরানের উপর ২০ গুণ বেশি শক্তিশালী আঘাত হেনেছে ওয়াশিংটন।  

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.