সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন দেশের সফরের প্রথম পর্যায়ে জর্ডনে পৌঁছলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার জর্ডনের রাজধানী আম্মানে তিনি পা রাখেন। সেখানে রাজকীয় অভ্যর্থনায় স্বাগত জানানো হয় ভারতের প্রধানমন্ত্রীকে। উপস্থিত ছিলেন জর্ডনের প্রধানমন্ত্রী জাফর হাসানও। এরপর হোটেলেও মোদিকে নানা অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয়। সেখানে তিনি দেখা করেন প্রবাসী ভারতীয়দের সঙ্গেও।
জর্ডনে পৌঁছনোর পর মোদি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘আম্মানে প্রবাসী ভারতীয়দের উষ্ণ অভ্যর্থনায় আমি অভিভূত। ভারত-জর্ডন দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে, তাঁরা যে ভূমিকা পালন করছেন, তাতে আমি কৃতজ্ঞ।’ জর্ডনে পা রাখতে পেরে তিনি যে আনন্দিত সেকথাও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি বৈঠক করেন জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসেনের সঙ্গে। তাঁকে উদ্দেশ্য করে মোদি বলেন, “এই উষ্ণ অভ্যর্থনার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভারত-জর্ডন দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রায় নিয়ে যাওয়ার জন্য আপনি প্রতিশ্রুতিবদ্ধ।”
Deeply touched by the warm welcome extended by the Indian community in Amman. Their affection, pride in India’s progress and strong cultural bonds reflect the enduring connection between India and its diaspora. Also grateful for the role the diaspora continues to play in… pic.twitter.com/uIvul5nQBP
— Narendra Modi (@narendramodi) December 15, 2025
এবছর ভারত-জর্ডন কূটনৈতিক সম্পর্কের ৭৫ তম বর্ষ। এমন সময় সে দেশে ভারতের প্রধানমন্ত্রীর সফর নিঃসন্দেহে বাড়তি গুরুত্বপূর্ণ। শান্তি, নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা সংক্রান্ত-সহ একাধিক বিষয়ে দু’দেশের আলোচনার সম্ভাবনা রয়েছে। জর্ডন সফর সেরে ১৬ ডিসেম্বর মোদি পৌঁছবেন আফ্রিকার দেশ ইথিওপিয়ায়। সেখানকার প্রধানমন্ত্রীর সঙ্গেও তিনি বৈঠক করবেন। সবশেষে ১৭ ডিসেম্বর আরবের ওমানে যাবেন প্রধানমন্ত্রী। তিন দেশে সফর সেরে ১৮ তারিখ দেশে ফিরবেন মোদি।
উল্লেখ্য, ২০১৪ সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে গোটা বিশ্বের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে মাঝেমধ্যেই বিদেশ সফরে গিয়েছেন নরেন্দ্র মোদি। তা নিয়ে তাঁকে বিরোধী কম খোঁচা সহ্য করতে হয়নি। তবে এসব সফর যে আসলে সুসম্পর্ক স্থাপনের অনুকূলই হয়েছে, তারও প্রমাণ মিলেছে বারবার।
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার