Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
PM Modi

মেলবোর্নে মোদির অনুষ্ঠানে টাকার বিনিময়ে ভিড়! রাহুল-খাড়গেকে ক্ষমা চাইতে বলল আয়োজকরা

মোদির জন্য 'টাকা দিয়ে লোক জোগাড় করেছিল বিজেপি, অভিযোগ করেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ২১:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০২৬, ২১:৪৭

options
link
মেলবোর্নে মোদির অনুষ্ঠানে টাকার বিনিময়ে ভিড়! রাহুল-খাড়গেকে ক্ষমা চাইতে বলল আয়োজকরা zoom
Advertisement

‘মেলবোর্ন মিটস মোদি’ অনুষ্ঠানে দেখা গিয়েছে এক স্টেডিয়াম জনতা অভ্যর্থনা জানাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। যদিও কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেছেন, স্বতস্ফূর্ত দর্শক নয়, মোদির জন্য ‘টাকা দিয়ে লোক জোগাড় করেছিল বিজেপি’। এই মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছে ‘মেলবোর্ন মিটস মোদি’ আয়োজকরা। খোলা চিঠিতে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়েছে তারা।

মেলবোর্নের মার্ভেল স্টেডিয়ামে ৯ জুলাই ছিল মোদির অনুষ্ঠান। এই অনুষ্ঠান ছাড়াও সিডনি থেকে মেলবোর্নগামী ‘মোদি এয়ারওয়েজ’ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থাও করেছিল আয়োজকরা। তারাই একটি খোলা চিঠিতে মোদির অনুষ্ঠানে টাকা দিয়ে লোক জোগাড়ের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। উল্লেখ্য, ‘মেলবোর্ন মিটস মোদি’ অনুষ্ঠানে প্রায় ৪০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন। কংগ্রেস নেতারা অভিযোগ করেন, মোদির জনপ্রিয়তাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর জন্যই টাকা দিয়ে লোক এনেছিল বিজেপি। একটি বিদেশি সংবাদমাধ্যমকে উল্লেখ করে কংগ্রেস নেতার দাবি করেন, মোদি সরকারের তরফেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এমনকী চার্টার্ড উড়ানে ফেরার ব্যবস্থা হয়েছিল দর্শকদের।

Advertisement

এহেন যাবতীয় অভিযোগকে “সম্পূর্ণ মিথ্যা” ও “অত্যন্ত অসম্মানজনক” আখ্যা দিয়ে আয়োজকরা জানিয়েছেন, যাঁরা মেলবোর্নে গিয়েছিলেন তাঁরা স্বেচ্ছায় সেখানে গিয়েছিলেন। ব্যক্তিগত অর্থায়নে কিংবা সম্প্রদায়ের সহায়তায় আয়োজিত ব্যবস্থার মাধ্যমে ভ্রমণের খরচ বহন করেছিলেন। খোলা চিঠিতে জানানো হয়েছে বিজেপি, ভারত সরকার কিংবা অস্ট্রেলিয়া সরকার মেলবোর্নের ভিড়ের খরচ বহন করেনি। চিঠিতে বলা হয়েছে, ‘অস্ট্রেলিয়ার অভ্যন্তরে ভ্রমণের আয়োজন করেছিলেন কমিউনিটির স্বেচ্ছাসেবকরা। অংশগ্রহণকারীরা হয় নিজেদের খরচ নিজেরাই বহন করেছিলেন, নতুবা কমিউনিটির সাহায্যে ভ্রমণের ব্যবস্থা হয়েছিল।’

খোলা চিঠিতে আয়োজকরা কংগ্রেস নেতাদের উদ্দেশ্য করে লিখেছেন, যাত্রীরা অর্থের বিনিময়ে আনা বা সাজানো ভিড় ছিল— এমন অভিযোগ প্রত্যাহার করুন। আয়োজক, স্বেচ্ছাসেবক, যাত্রী ও বৃহত্তর ভারতীয়-অস্ট্রেলীয় সম্প্রদায়ের কাছে ক্ষমা চান।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.