পাঁচ দেশে সফরে শুক্রবার সংযুক্ত আরব আমিরশাহীতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এখান থেকে ইউরোপের চার দেশ যথাক্রমে নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন এবং ইটালিতেও যাবেন তিনি। মনে করা হচ্ছে, ইরান যুদ্ধের জেরে জ্বালানি সংকট এবং ভেঙে পড়া বৈশ্বিক পণ্য সরবরাহ শৃঙ্খলা নিয়ে পাঁচ দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা হবে মোদির। আদৌ কি পরিস্থিতি বদলাবে?
শুক্রবারই আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়ের আল নাহয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি। ২০১৪ থেকে এই নিয়ে সাতবার আমিরশাহীতে যাত্রা করলেন ভারতের প্রধানমন্ত্রী, অন্যদিকে একই সময়ের মধ্যে পাঁচবার ভারতে এসেছেন মহম্মদ বিন জায়ের। গত জানুয়ারি মাসে পরবর্তী প্রজন্মের নেতৃত্বকে সঙ্গে নিয়ে দিল্লিতে এসেছিলেন আমিরশাহীর প্রেসিডেন্ট। সেই সময় বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা হয় উভয়পক্ষের। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে বর্তমান অস্থিরতার মধ্যেও সংযুক্ত আরব আমিরশাহী ভারতের অন্যতম নির্ভরযোগ্য জ্বালানি অংশীদার। মনে করা হচ্ছে, বাড়ন্ত জ্বালানি সংকট নিয়ে মোদি কথা বলবেন আমিরশাহীর প্রেসিডেন্টের সঙ্গে। সূত্রের খবর, মোদির বর্তমান সফরে এলপিজি এবং পেট্রোলিয়াম রিজার্ভ সংক্রান্ত দু’টি গুরুত্বপূর্ণ মৌ (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ক’দিন আগেই যুদ্ধের আবহে জ্বালানি সাশ্রয়ে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি আমজনতাকে আগামী একবছর সোনা কিনতে বারণ করেন তিনি। এর পরেই শুক্রবার সকাল ৬টা থেকে কার্যকর হয়েছে পেট্রল-ডিজেলের নতুন দাম। কলকাতায় পেট্রলের নতুন দাম লিটারপিছু ১০৮.৭৪ টাকা। ডিজেলের দাম লিটারপিছু তিন টাকা বেড়ে ৯৫.১৩তে পৌঁছে গিয়েছে। দিল্লিতে বেড়ে গিয়েছে সিএনজির দামও। প্রতি কেজি ২ টাকা করে বেড়েছে গ্যাসের দাম। একই পরিস্থিতি মুম্বইতেও। কলকাতায় সিএনজির দাম বেড়েছে কেজিপ্রতি ৩ টাকা করে।
জ্বালানির দাম বাড়তেই মোদিকে ‘ম্যাহেঙ্গাই ম্যান’ বলে কটাক্ষ করেছে কংগ্রেস। শুক্রবার সকালে এক্স হ্যান্ডেল কংগ্রেস লিখেছে, “‘ম্যাহেঙ্গাই ম্যান’ মোদি আজ আবারও জনগণের উপর কঠোর শাসন শুরু করেছেন। পেট্রল এবং ডিজেলের দাম লিটারপিছু ৩ টাকা বাড়ানো হয়েছে। এইসঙ্গে সিএনজির দামও বাড়ানো হয়েছে ২ টাকা।” পোস্টের শেষ লাইনে লেখা হয়েছে, “ভোট শেষ, মোদিও ভঙ্গুর আর্থিক পরিস্থিতি পুনরুদ্ধারে আসরে নেমে পড়েছেন।” ঘুরিয়ে বলা হয়েছে, সস্তার হাওয়া তুলে ভোটে জিতেই জনতার উপর দায় চাপাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার।
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?