পাকিস্তানে রাজনৈতিক সংঘাত নতুন কিছু নয়। এবার কি শুরু হতে যাচ্ছে নতুন কোনও সংঘাত? তেমনই ইঙ্গিত মিলছে। শরিক পাকিস্তান পিপলস পার্টির সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ছে শাহবাজ সরকারের। ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা, বিরোধী দলগুলি মিলে যৌথ মঞ্চ তৈরি করে ফেলতে পারে যে কোনও মুহূর্তে। যার জেরে চাপ বাড়ছে শরিফ সরকারের উপরে।
সম্প্রতি পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, দলের অভিযোগগুলির সুরাহা না হওয়া পর্যন্ত সেনেট বা জাতীয় পরিষদে সরকারের কোনও আইন পাসের ক্ষেত্রে তাঁর দল সমর্থন দেবে না। ফলে ক্ষমতাসীন জোটের ভেতরে রাজনৈতিক চাপ বাড়ছে। এদিকে সাম্প্রতিক কাশ্মীর নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া পরিস্থিতিতে আরও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক আবহ। নির্বাচনে অনিয়ম ও যোগসাজশের অভিযোগ তুলে পিপিপি জানিয়েছে যে, তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই ফলাফলের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাবে।
আরও পড়ুন:
এদিকে শাহবাজ সরকারের ‘গোদের উপর বিষফোঁড়া’র নাম ইমরান খান। ২০২৩ সালের অক্টোবর থেকে গরাদের আড়ালে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। আইনজীবী দাবি করেছিলেন, কারাগারে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে। ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। এরপরই মঙ্গলবার এক আদেশে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়, যেন ৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নিয়োগে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেই মতো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পিটিআই নেতাকে। যদিও চিকিৎসকদের মত নিয়ে তাঁকে ফের বন্দি জীবনে ফেরানো হয়েছে বলেই খবর। তবে গোটা ইস্যুতে চাপ বহুগুণ বেড়েছে শাহবাজের উপরে।
হাসপাতালে স্থানান্তরিত করা আগে বুধবার জেলে গিয়ে ইমরানের সঙ্গে দেখা করেন তাঁর বোন। দেখা হয়েছে স্ত্রী বুশরা বিবির সঙ্গেও। এমনটাই দাবি সংবাদমাধ্যমের। জানা গিয়েছে, ইমরানের বোন পনেরো মিনিট সাক্ষাৎ করেছেন তাঁর সঙ্গে। তবে জেলের কনফারেন্স রুমে তাঁদের মধ্যে ঠিক কী কথা হয়েছে তা প্রকাশ্যে আনা হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশই রয়েছে, ইমরানের বিষয়টি নিয়ে কোনওভাবেই রাজনীতি করা যাবে না। তাই সতর্ক হয়েই তাঁর পরিবার চুপ রয়েছে বলেই মনে করা হচ্ছে। কিন্তু তারা চুপ থাকলেও পাকিস্তানের রাজনৈতিক আবহে এই গোটা বিষয়টা যে শাহবাজ সরকারকে চাপে ফেলবে তাতে নিশ্চিত ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সূচি নিয়ে ক্ষোভ, সঙ্গী ক্লান্তি, তবু ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল-বধে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ
-
সোশাল মিডিয়ায় নগ্নতা! নিজের নীলছবি বানিয়ে লক্ষ লক্ষ রোজগার, এবার পুলিশের জালে সুমাইয়া
-
বিরল থ্যালাসেমিয়ায় আক্রান্ত বাংলাদেশি শিশু! কঠিন অস্ত্রোপচারে পুনর্জীবন দিল হাওড়ার হাসপাতাল
-
রাজ্য সড়কে পড়ুয়াদের খাঁচাবন্দি করে ছুটছে টোটো! দুর্ঘটনার আশঙ্কায় কাঁটা অভিভাবকরা
-
ফিরছে ‘বাবা নিরালা’, ধর্মের আড়ালে ববির ভণ্ডামি ফের মন জিতবে সিরিজপ্রেমীদের?