Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬

‘কাশ্মীরিদের হাতে বন্দুক দিয়ে আমাদের জঙ্গি বলছে’, পাকিস্তানের মুখোশ খুলে দিলেন পিওকে নেতা

পিওকের বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, ভবিষ্যতে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর থেকে পাকিস্তানের সম্পূর্ণ সরে যাওয়ার দাবিতে জোরদার আন্দোলনে শুরু হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ২১:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২, ২০২৬, ২১:৩২

options
link
‘কাশ্মীরিদের হাতে বন্দুক দিয়ে আমাদের জঙ্গি বলছে’, পাকিস্তানের মুখোশ খুলে দিলেন পিওকে নেতা zoom
পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ সমাবেশ।
Advertisement

“কাশ্মীরিদের হাতে বন্দুক তুলে দিয়ে আমাদের সন্ত্রাসবাদী বলছে!” এই ভাষাতেই পাকিস্তানকে তোপ দাগলেন পাক অধিকৃত কাশ্মীরের নেতা। বৃহস্পতিবার চব্বিশ দিনে পড়ল পিওকে-র শাসকবিরোধী প্রতিবাদ বিক্ষোভ। এদিন প্রায় ৮০ হাজার বিক্ষোভকারী জড়ো হন ইদগাও ময়দানে। বিক্ষোভ সমাবেশ জয়েন্ট আওয়ামি অ্যাকশান কমিটির নেতা সর্দার আমন খান ইসলামাবাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসের অভিযোগ আনেন।

নিজের ভাষণে আমন খান বলেন, “পাকিস্তান সেনাবাহিনীই কাশ্মীরিদের হাতে বন্দুক তুলে দিয়েছিল। আর আজ, তারাই আমাদের সন্ত্রাসবাদী বলার ধৃষ্টতা দেখাচ্ছে।” সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি গত বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জইশ-ই-মহম্মদের একটি কর্মসূচির কথাও উল্লেখ করেন, যেখানে অংশগ্রহণকারীরা একে-৪৭ ও তলোয়ারের মতো বিপজ্জনক অস্ত্রশস্ত্র নিয়ে খাস শহরের মধ্য মিছিল করেছিল। তিনি দাবি করেন, রাওয়ালকোটের ডেপুটি কমিশনার ওই মিছিলের অনুমতি দিয়েছিলেন, এমনকী এর জন্য নিরাপত্তা ব্যবস্থা করেছিলেন।

Advertisement

পিওকে-র জয়েন্ট আওয়ামি অ্যাকশান কমিটির নেতা আরও বলেন, মানবাধিকার, আইনের শাসন, নাগরিকের মৌলিক অধিকার-সহ আন্দোলনকারীদের ৩৮টি দাবি যদি না মানা হয়, তবে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন হবে। এমনকী পাকিস্তান-অধিকৃত কাশ্মীর থেকে পাকিস্তানের সম্পূর্ণ সরে যাওয়ার দাবিতে জোরদার আন্দোলনে শুরু হবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.