Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
El Mencho

কামের ফাঁদেই মৃত্যু মেক্সিকোর মাদক সম্রাটের? এল মানচোকে নিয়ে মুখ খুললেন ‘প্রেমিকা’

নিরাপত্তাবাহিনীর তরফে জানা গিয়েছে, 'মোস্ট ওয়ান্টেড' অপরাধী মানচোকে ধরতে এর আগে বহুবার অপারেশন চালিয়েছিল নিরাপত্তাবাহিনী। তবে প্রতিবারই পুলিশের চোখে ধুলো পালাতে সক্ষম হয় সে। যার জেরেই গত সোমবারের অভিযানে আঁটঘাট বেঁধে নামে সেনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ২০:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ২০:৫৪

options
link
কামের ফাঁদেই মৃত্যু মেক্সিকোর মাদক সম্রাটের? এল মানচোকে নিয়ে মুখ খুললেন ‘প্রেমিকা’ zoom
(বাঁ দিকে) মাদক সম্রাট এল মানচো এবং মেক্সিকান মডেল মারিয়া জুলিসা (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
Advertisement

মেক্সিকোর মাদক সম্রাট নেমেসিও রুবেন ওসেগেরা সেরভান্তেস ওরফে এল মানচোর মৃত্যুর পরই খবর কেন্দ্রবিন্দুতে তিনি। অভিযোগ উঠেছে, তাঁকে অস্ত্র করেই বিরাট এই অভিযানের ব্লুপ্রিন্ট তৈরি করেছিল মেক্সিকো সেনা। তিনিই মাদক সম্রাটকে কামের ফাঁদে ফেলেছিলেন। সেই মেক্সিকান ‘ওনলি ফ্যানস’ মডেল মারিয়া জুলিসা এবার বিস্ফোরক দাবি করলেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তিনি এল মানচোর প্রেমিকা নন। তার সঙ্গে মাদক সম্রাটের কোনও যোগাযোগই ছিল না।

নিরাপত্তাবাহিনীর তরফে জানা গিয়েছে, ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধী মানচোকে ধরতে এর আগে বহুবার অপারেশন চালিয়েছিল নিরাপত্তাবাহিনী। তবে প্রতিবারই পুলিশের চোখে ধুলো পালাতে সক্ষম হয় সে। যার জেরেই গত সোমবারের অভিযানে আঁটঘাট বেঁধে নামে সেনা। এল মানচোর প্রেমিকাকে খুঁজে বের করে তাঁর উপর ২৪ ঘণ্টার নজরদারি চালানো হয়। তাঁর গতিবিধি ট্র্যাক করতে শুরু করেন গোয়েন্দারা। সম্প্রতি মানচোর প্রেমিকা মেক্সিকোর জালিস্কোর রাজ্যের তাপালপা শহরে এসেছিলেন। মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী রিকার্দো ত্রেভিয়া বলেন, “মানচোর বান্ধবীর এই সফরেই সতর্ক হয়ে যায় গোয়েন্দারা। খোঁজ খবর নিয়ে তাঁরা নিশ্চিত হন তাপালপা শহরের জঙ্গল লাগোয়া এক জায়গায় ঘাঁটি গেড়েছে দুষ্কৃতীদের দলটি।”

Advertisement

সেইমতো গোটা এলাকায় কড়া নিরাপত্তা বসায় প্রশাসন। মানচোর প্রেমিকা এলাকা ছেড়ে চলে যাওয়ার পরদিনই শুরু হয় অভিযান। সেনার সঙ্গে দীর্ঘ গুলির লড়াই চলে মাদক কারবারিদের। সংঘর্ষের মাঝেই গুলিবিদ্ধ হন মেনচো। চিকিৎসার জন্য তাঁকে দ্রুত এয়ারলিফট করে মেক্সিকো সিটিতে আনা হলেও পথেই মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, সেনার এই অভিযানে মাদক সম্রাটের পাশাপাশি মৃত্যু হয়েছে আরও ৪ জনের। উদ্ধার হয়েছে একাধিক অত্যাধুনিক অস্ত্র, রকেট লঞ্চার এবং সাঁজোয়া যান। পাশাপাশি তিন সেনাকর্মীও গুরুতর জখম হন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.