যা কিছু হয়ে যাক, পরমাণু অস্ত্র কোনওভাবেই ত্যাগ করবে না উত্তর কোরিয়া। আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে রবিবার স্পষ্টভাষায় এমনটাই জানিয়ে দিলেন প্রেসিডেন্ট কিম জং উনের বোন কিম ইয়ো জং। পরমাণু নিরস্ত্রীকরণের মার্কিন প্রচেষ্টাকে, অতি পুরনো এক অবাস্তব স্বপ্ন বলে উল্লেখ করেন তিনি। ইয়ো জংয়ের কটাক্ষ, “স্বপ্ন দেখা বন্ধ করুন।”
রবিবার এক বিবৃতি জারি করে কিমের বোন ইয়ো জং বলেন, ‘আমেরিকা যতই হুমকি দিক উত্তর কোরিয়া নিজের পরমাণু অস্ত্রভাণ্ডার বাড়িয়ে যাবে। উত্তর কোরিয়া পরমাণু শক্তিধর দেশ, ফলে আমেরিকা আমাদের পরমাণু অস্ত্রত্যাগের নির্দেশ দিতে পারে না। এর কোনও আইনি ভিত্তি নেই।’ ইয়ো জংয়ের এই বিবৃতি এমন সময়ে সামনে এসেছে যখন ৭ বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফরে কিম জন উনের সঙ্গে বৈঠক করবেন তিনি। পাশাপাশি গত মাসে চিন সফরের পর ট্রাম্প যে দাবি করেছিলেন তা সর্বৈব মিথ্যা বলে দাবি করেন কিমের বোন।
আরও পড়ুন:
ইয়ো জং বলেন, “আমেরিকা বাস্তব পরিস্থিতি থেকে এখনও বহু দূরে। ওরা ওদের পুরনো স্বপ্ন এখনও ছাড়তে পারছে না।”
গত মাসে বেজিং সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এরপর হোয়াইট হাউসের তরফে দাবি করা হয়, চিন ও আমেরিকা উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের লক্ষ্যে কাজ করবে। এই দাবির পালটা ইয়ো জং বলেন, “আমেরিকা বাস্তব পরিস্থিতি থেকে এখনও বহু দূরে। ওরা ওদের পুরনো স্বপ্ন এখনও ছাড়তে পারছে না।”
উল্লেখ্য, পরমাণু নিরস্ত্রীকরণের লক্ষ্যে ২০১৯ সালে ওয়াশিংটনে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও কিম জং উন। তবে শেষ পর্যন্ত ভেস্তে যায় সেই আলোচনা। এরপর থেকে উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ব্যাপকভাবে বাড়িয়ে চলেছে। অন্যদিকে, দীর্ঘবছর ধরে দেশটির উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে রাখা হয়েছে। এই অবস্থায় উত্তর কোরিয়া চায় বিশ্বের অন্যান্য দেশ ও আন্তর্জাতিক সংগঠনগুলি তাকে পরমাণুশক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দিক।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অ্যাকশনের ইঙ্গিত আগেই দিয়েছিলেন শমীক, এবার সাংগঠনিক রদবদলের পথে হাঁটছে রাজ্য বিজেপি
-
চা-চক্রের গভীর ব্যঞ্জনা, উষ্ণ জীবনবোধের পানীয়
-
‘এত চুরি করেছেন, চোর শুনতেই হবে!’ মমতার হেনস্তাকে ‘জনরোষ’ বললেন মুখ্যমন্ত্রী
-
দ্বিতীয় দিন ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ভবানীভবনে, ‘আত্মগোপন’ নিয়ে মুখ খুললেন অভিষেকের আপ্তসহায়ক
-
‘এখনও মেয়ের সঙ্গে রাতটা কাটে’, দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে চোখের জলে অভয়াকে স্মরণ মায়ের