সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেদারল্যান্ডসের রাজনীতি নিঃশব্দে এক বড় পরিবরতনের সাক্ষী হতে চলেছে। জানা গিয়েছে, ডাচ মধ্যপন্থী দল ডি৬৬-এর নেতা রব জেটেন দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়তে চলেছেন। কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি, ৩৮ বছরের রব জেটেন হতে চলেছেন সেদেশের প্রথম ঘোষিত সমকামী প্রধানমন্ত্রী।
সাংবাদিকদের জেটেন জানিয়েছেন, ‘আমি খুশি যে আমরা এই নির্বাচনে সবচেয়ে বড় দল হয়েছি। ডি৬৬-এর জন্য এটি একটি ঐতিহাসিক ফলাফল।’
অত্যন্ত কঠিন একটি লড়াইয়ে মুসলিম-বিরোধী অতিরক্ষণশীল নেতা গ্রিট উইল্ডার্সকে হারিয়েছেন রব জেটেন। উইল্ডার্সের প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় ছিল অভিবাসন বিরোধী নীতি। এক প্রতিবেদনে জানা গিয়েছে, উইল্ডার্স কোরান নিষিদ্ধ করারও আহ্বান জানান।
মাত্র দুই বছরের কম সময়ে দেশের রাজনীতিতে রবের উত্থান ধূমকেতুর মতন। নেদারল্যান্ডসের রাজনীতিতে এই দুই বছরের মধ্যেই নিজের দলকে পাঁচ নম্বর থেকে এক নম্বরে তুলে এনেছেন তিনি। তাঁর প্রচারের কেন্দ্রে ছিল, উইল্ডার্সের বিরুদ্ধে দেশের অভ্যন্তরে বিভাজন সৃষ্টির অভিযোগ। রব দাবি করেন, তাঁদের প্রচারে ইতিবাচন বক্তব্য প্রাধান্য পাবে কারণ গত কিছু বছরে নেদারল্যান্ডসকে নেতিবাচকতা গ্রাস করেছে। দেশের বাইরে থাকা বাসিন্দাদের পাঠানো ভোট গণনার পরে সোমবার নির্বাচনের ফলাফল জানা যাবে। এখনও অবধি পাওয়া খবর অনিজায়ি জয়ের দোরগোড়ায় রয়েছেন রব।
রব জেটেন আর্জেন্টিনার হকি খেলোয়াড় নিকোলাস কিনানের সঙ্গে সম্পর্কে রয়েছেন। আগামী বছর স্পেনে তাঁরা দু’জন বিয়ে করবেন বলে জানা গিয়েছে।
সর্বশেষ খবর
-
নেতাজির রাস্তা শ্যামাপ্রসাদের নামে! রামপুরহাটে শুরু জোর বিতর্ক
-
‘বাস্তবতা বদলানো যায় না’, এলএসি সংলগ্ন ২৭টি এলাকার নামবদলে চিনকে পালটা জবাব ভারতের
-
দলের স্ট্র্যাটেজিতে হাত নেই, কাজ শুধু টিকিট বুকিং! ফেডারেশনকে বিঁধে বাজাজ বললেন, ‘শেম অন ইউ’
-
নেতাজির নামে বিধায়ক সেবা কেন্দ্র, বির্তকের মাঝেই বড় ঘোষণায় ‘মাস্টারস্ট্রোক’ মুখ্যমন্ত্রীর
-
জাতীয় সুইমিং চ্যাম্পিয়নশিপে সিকিমের একমাত্র মেয়ে, বাইচুং কন্যাই যেন শিবরাত্রির সলতে