সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অগ্নিগর্ভ নেপাল। দেশে মৃত্যুভয়। পলাতক নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। একাধিক নেতামন্ত্রীকে উদ্ধার করেছে সেনা। একটি ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে হেলিকপ্টারের দড়ি ধরে জওয়ানদের কাঁধে চেপে পালিয়ে যাচ্ছেন মন্ত্রীর পরিবার। সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল সেই ভিডিও।
নেপালে একাধিক সামাজিক মাধ্যম সাইট বন্ধ করে দেয় ওলি সরকার। তারপরই যুবরা পথে নামে। প্রাণ যায় ১৯ জনের। তাতেই বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ে।পদত্যাগ করেন ওলি। বিক্ষোভকারীরা আগুন লাগিয়ে দেয় প্রধানমন্ত্রী বাসভবন-সহ একাধিক স্থানে। তারপরই প্রাণ বাঁচাতে নেতামন্ত্রীদের দেশ ছেড়ে পালানোর হিড়িক পড়ে। হেলিকপ্টার করে অনেক মন্ত্রী ও তাঁদের পরিবারকে উদ্ধার করে সেনা।
তেমনই একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, চারদিকে কালো ধোঁয়া। একটি সেনার কপ্টার উদ্ধার করেছে কয়েকজনকে। জওয়ানদের কাঁঝে চেপে দড়ি ধরে ঝুলছেন তাঁরা। (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)।
Politicians escaping the wrath of the people in Nepal
God when?— NeZZar (@lagos_fineboy) September 10, 2025
প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর নেপালে নিষিদ্ধ হয় ফেসবুক, ইউটিউব, এক্স-সহ প্রায় সব ধরনের সোশাল মিডিয়া। সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ, তারা নেপাল প্রশাসনের সঙ্গে সরকারি ভাবে নথিবদ্ধ হয়নি। সাতদিনের ডেডলাইন দিলেও তা মেনে চলেনি ২৬টি সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের একটিও। তাই এই কড়া সিদ্ধান্ত নেয় কাঠমান্ডু সরকার। এমন সিদ্ধান্তেই বেজয় ক্ষেপেছে নেপালের ‘জেন জি’। সোমবার হাজার হাজার প্রতিবাদী কাঠমান্ডুর রাস্তায় নেমে প্রতিবাদ দেখান। রাতের মধ্যে তা হিংসাত্মক চেহারা নেয়। এরপর মঙ্গলবার আন্দোলনের ঝাঁজ আরও বাড়ে। এই পরিস্থিতিতে জনরোষের মুখে পড়ে ইস্তফা দিতে বাধ্য হন ওলি।
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?