Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Dolphin

মৃত সন্তানকে পিঠে নিয়ে ৬ দিন ভেসে বেড়াল মা ডলফিন, ভিডিও দেখে চোখে জল নেটপাড়ার

পরপর ৫ সন্তানের মৃত্যুশোকে আকূল ডলফিন মা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৬, ১৫:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৬, ২০২৬, ১৫:৪১

options
link
মৃত সন্তানকে পিঠে নিয়ে ৬ দিন ভেসে বেড়াল মা ডলফিন, ভিডিও দেখে চোখে জল নেটপাড়ার zoom
মা ডলফিন ও তার শাবক। ফাইল ছবি
Advertisement

একজন মায়ের কাছে সন্তান ছাড়া যেন গোটা পৃথিবীই শূন্য। সন্তান হারানোর দুঃখ অসহনীয়। তা সে কোনও পশু হোক কিংবা মানুষ – মায়ের মমতা একইরকম। আর সন্তানশোকও একইরকম। মা ডলফিনও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়। আর তাই মৃত সন্তানকে পিঠে নিয়ে ৬ দিন পশ্চিম অস্ট্রেলিয়ায় ভারত মহাসাগরে ভেসে বেড়াল মা ডলফিন। ড্রোন ক্যামেরায় ধরা পড়া ভিডিও দেখে চোখে জল নেটপাড়ার।

মা ডলফিনটির নাম ফ্র্যাগল। মোট পাঁচ সন্তানের মা সে। প্রথম চারটি সন্তান জন্মের পরই মারা গিয়েছে। পঞ্চম সন্তান প্রাথমিকভাবে বেঁচে যায়। তবে জন্মের সপ্তাহখানেক পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। দুই সপ্তাহের মাথায় মৃত্যু হয়। চোখের সামনে পরপর সন্তানের মৃত্যুর মতো কঠোর বাস্তব মানতে পারেনি ফ্র্যাগল। খাবারের খোঁজের বদলে সন্তানকে পিঠে নিয়ে বেরিয়ে পড়ে সে। ভারত মহাসাগরের বুকে প্রায় ৬ দিন ঘুরে বেড়ায় মা ডলফিন। সঙ্গে ঘুরেফিরে বেড়ায় তার পরিবারের আরও ১৪ জন সদস্য। এই ভিডিও এখন সোশাল মিডিয়ায় ভাইরাল। মা ডলফিনের সন্তান হারানোর যন্ত্রণা দেখে চোখের জল বাঁধ মানছে না নেটিজেনদেরও।

Advertisement

এই ঘটনাটি নজরে পড়েছে জিওগ্রাফ মেরিন রিসার্চ লিমিটেডের গবেষকদের। তাঁদের মতে, ডলফিনের বুদ্ধি অত্যন্ত বেশি। তাছাড়া ডলফিন অত্যন্ত পরিবারকেন্দ্রিক। তাদের শোকপ্রকাশের ক্ষমতাও অন্যান্য প্রাণীর চেয়ে অনেক বেশি। সবচেয়ে বড় কথা, মা ডলফিনের সঙ্গে সন্তানের সম্পর্ক অত্যন্ত গভীর। তাই ডলফিনের শোকপ্রকাশে এহেন আচরণ নতুন নয়। সে কারণে মৃত সন্তানকেও কাছছাড়া করতে পারেনি মা ডলফিন। ফ্র্যাগলের এই আচরণই যেন মনে করিয়ে দেয় মা এবং সন্তানের সম্পর্ক যেন সবক্ষেত্রে একইরকম। মায়ের বুকে একইরকম যন্ত্রণা দেয় সন্তান হারানোর ক্ষতও।

দেখুন ভাইরাল ভিডিও:

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.