Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১২ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২৮ জুন ২০২৬
Mojtaba Khamenei

হাসপাতালে সংজ্ঞাহীন, চলছে শেষকৃত্যের প্রস্তুতি! ইরানের সুপ্রিম লিডারকে নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট

ইরানের কোম শহরে কোনও এক হাসপাতালে চিকিৎসা চলছে মোজতবার। শুধু তাই নয়, মোজতবার মৃত্যু নিশ্চিত তা বুঝতে পেরে শেষকৃত্যের প্রস্তুতিও শুরু হয়েছে বলে দাবি করা হচ্ছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১৫:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১৫:০৪

options
link
হাসপাতালে সংজ্ঞাহীন, চলছে শেষকৃত্যের প্রস্তুতি! ইরানের সুপ্রিম লিডারকে নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট zoom
মোজতবা খামেনেই। ফাইল ছবি

ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেইয়ের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর। হাসপাতালে অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। সম্প্রতি সামনে এমনই এক চাঞ্চল্যকর রিপোর্ট। যেখানে দাবি করা হয়েছে, ইরানের কোম শহরে কোনও এক হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। শুধু তাই নয়, মোজতবার মৃত্যু নিশ্চিত তা বুঝতে পেরে শেষকৃত্যের প্রস্তুতিও শুরু হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এই ইস্যুতে ইরানের তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি।

সম্প্রতি আমেরিকা ও ইজরায়েলের গোয়েন্দা বিভাগের তরফে উপসাগরীয় দেশগুলিকে খামেনেইয়ের শারীরিক অবস্থা নিয়ে এক রিপোর্ট পেশ করা হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, মোজতবার (Mojtaba Khamenei) শারীরিক অবস্থা অত্যন্ত গুরুত্ব। যুদ্ধ বিষয়ক কোনও সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় নেই তিনি। পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় থাকার ফলে কোনও রকম নির্দেশ দিতে তিনি অক্ষম। পরিস্থিতি যে পথে এগোচ্ছে তাতে মোজতবার মৃত্যু শুধু সময়ের অপেক্ষা বলে দাবি করা হয়েছে ওই মেমোতে। যদিও শত্রুপক্ষের এই দাবি নিয়ে কোনও মন্তব্য করেনি ইরান। তাদের দাবি, যুদ্ধে এঁটে উঠতে না পেরে এখন ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ শুরু করেছে শত্রুপক্ষে। এটা তারই একটি অংশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মোজতবার শারীরিক অবস্থা অত্যন্ত গুরুত্ব। যুদ্ধ বিষয়ক কোনও সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় নেই তিনি। পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় থাকার ফলে কোনও রকম নির্দেশ দিতে তিনি অক্ষম।

এদিকে গোয়েন্দা মেমোতে আরও দাবি করা হয়েছে, কোমে আয়াতোল্লা আলি খামেনেইকে কবর দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। ইরানের পবিত্র এই শহরে তৈরি হবে বিরাট কবরস্থান। মোজতবার মৃত্যুর পর খামেনেই পরিবারের বাকি সদস্যদেরও এখানে কবর দেওয়া হবে। উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানে আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় মৃত্যু হয়েছিল তৎকালীন সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেই ও তাঁর পরিবারের একাধিক সদস্যের। ওই হামলাতেই গুরুতর জখম হয়েছিলেন আয়াতোল্লার পুত্র মোজতবা খামেনেই। এরপর মোজতবাকে নয়া সুপ্রিম লিডারের দায়িত্ব দেওয়া হলেও এতদিনে একবারও জনসমক্ষে আসেননি তিনি। যা নিয়ে চর্চা শুরু হয়েছে।

এই পরিস্থিতির মাঝেই এবার সামনে এল মোজতবার শারীরিক অবস্থা নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট। তবে এই ইস্যুতে এখনও কোনও বিবৃতি জারি করা হয়নি ইরানের তরফে। স্বাভাবিকভাবেই মোজতবার শারীরিক অবস্থা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.