ইরান যুদ্ধে হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় জ্বালানি সংকটে পড়েছে0 ভারত। দেশে বাড়ন্ত পেট্রল-ডিজেল-সিএনজির দাম। এই অবস্থায় দিল্লিকে জ্বালানি সরবরাহে আগ্রহ প্রকাশ করল ওয়াশিংটন। আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর (Marco Rubio) কথায়— নয়াদিল্লির পক্ষে যতটা কেনা সম্ভব, ওয়াশিংটন ততটাই জ্বালানি বিক্রি করতে প্রস্তুত। তিনি আরও বলেছেন, আমেরিকা ইতিমধ্যে ভারতের সঙ্গে জ্বালানি তেল নিয়ে একপ্রস্থ আলোচনা সেরেছে। জ্বালানি রপ্তানিতে নয়াদিল্লিকে বৃহত্তর শরিক করতে আগ্রহী ওয়াশিংটন।
ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণের পরে সে দেশের তেলের খনিগুলি নিয়ন্ত্রণ করছে আমেরিকা। এই অবস্থায় মার্কিন শোধনাগারগুলি ভেনিজুয়েলা থেকে আসা অশোধিত তেলে উপচে পড়ছে। গত ফেব্রুয়ারি মাসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিল, ভেনেজুয়েলা থেকে ৮০ মিলিয়ান ব্যারেল তেল পৌঁছেছে আমেরিকায়। এই অবস্থায় রুবিও ঘোষণা করেছেন, ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজ তেল বিক্রির বিষয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে ভারত সফরে যাবেন। রুবিওর কথা, “ভারতের সঙ্গে কাজ করার অনেক সুযোগ আছে। তারা খুব ভালো বন্ধু, চমৎকার অংশীদার।”
আরও পড়ুন:
প্রসঙ্গত, আগামী ২৪ থেকে ২৬ মে ভারত সফরে আসছেন মার্কিন বিদেস সচিব মার্কো রুবিও। সেই সময় দিল্লি ছাড়াও আগ্রা, জয়পুর এবং কলকাতায় আসবেন তিনি। এর আগে, ২০১২ সালে তৎকালীন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন এসেছিলেন কলকাতায়। তখন এরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানা ছিল। সদ্যই রাজ্যে ক্ষমতা হাতবদল হয়েছে। শুরু হয়েছে বিজেপি জমানা। আর এমন সময় মার্কিন বিদেশসচিবের আগমন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে, রুবিওর ভারত সফরে জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনায় বসবে দুই দেশ।
সর্বশেষ খবর
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের
-
যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ফিল্মি কায়দায় ডাকাতি খাস কলকাতায়!
-
ইকবালের মতোই জলে ডুবে থাকে তার দিদি-বোনেরাও! ‘বাপমরা মেয়েগুলো’র চিন্তায় চোখে জল মায়ের
-
একজনের নামে ক’টা সিম কার্ড? আগস্টেই চালু হচ্ছে নয়া নিয়ম
-
রাতবিরেতে আচমকা পূর্ব বর্ধমানের স্বাস্থ্যকেন্দ্রে হানা স্বাস্থ্যমন্ত্রীর! ঘেঁটে দেখলেন ওষুধের স্টক