Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
Marco Rubio

কলকাতায় আসছেন মার্কিন বিদেশসচিব! হিলারির সফরের দেড় দশক পর শহরে রুবিও

সূত্রের খবর, আগামী সপ্তাহের শেষে তিনদিনের সফরে দিল্লি আসছেন মার্কো রুবিও, কলকাতাতেও রয়েছে কর্মসূচি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১৯:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১৯:৪২

options
link
কলকাতায় আসছেন মার্কিন বিদেশসচিব! হিলারির সফরের দেড় দশক পর শহরে রুবিও zoom
হিলারি ক্লিন্টনের পর কলকাতায় আসতে পারেন মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও

১৪ বছর পর ফের কলকাতায় পদার্পণ কোনও মার্কিন বিদেশসচিবের! চলতি মাসের শেষদিকে শহরে আসতে পারেন মার্কো রুবিও। এমনই খবর সূত্রের। আগামী ২৪ থেকে ২৬ তারিখ পর্যন্ত দিল্লি সফরে আসছেন রুবিও। তার মাঝে একদিনের জন্য কলকাতায় আসবেন তিনি। এর আগে, ২০১২ সালে তৎকালীন মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন এসেছিলেন কলকাতায়। তখন এরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানা ছিল। সদ্যই রাজ্যে ক্ষমতা হাতবদল হয়েছে। শুরু হয়েছে বিজেপি জমানা। আর এমন সময় মার্কিন বিদেশসচিবের আগমন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মার্কো রুবিওর সম্ভাব্য ভারত সফরসূচি খানিকটা এরকম – আগামী ২৪, ২৫ ও ২৬ মে তাঁর দিল্লিতে থাকার কথা। সেখানে তিনি একাধিক বৈঠকে যোগ দিতে পারেন ট্রাম্পের বিদেশসচিব। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক তো বটেই, কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের সম্মেলনও হাজির থাকতে পারেন রুবিও। ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে এই বৈঠক ও কোয়াড সম্মেলনগুলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। রুবিওর এই আসন্ন ভারত সফর শুধু আঞ্চলিক স্তরে নয়, সারা বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।

মার্কো রুবিওর সম্ভাব্য ভারত সফরসূচি খানিকটা এরকম – আগামী ২৪, ২৫ ও ২৬ মে তাঁর দিল্লিতে থাকার কথা। সেখানে তিনি একাধিক বৈঠকে যোগ দিতে পারেন ট্রাম্পের বিদেশসচিব। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক তো বটেই, কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের সম্মেলনও হাজির থাকতে পারেন রুবিও। ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে এই বৈঠক ও কোয়াড সম্মেলনগুলি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কূটনীতিকদের মতে, রুবিওর এই আসন্ন ভারত সফর শুধু আঞ্চলিক স্তরে নয়, সারা বিশ্বের জন্যই গুরুত্বপূর্ণ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সূত্রের খবর, দিল্লিতে এত গুরুত্বপূর্ণ সফরের মাঝেই রুবিও একবার কলকাতায় আসবেন। কলকাতার মার্কিন দূতাবাস সূত্রের দাবি এমনই। তবে এখানে তাঁর কী কর্মসূচি, তা এখনও অজ্ঞাত। চূড়ান্ত দিনক্ষণও পরে স্থির করা হবে। মার্কো রুবিও এলে ১৪ বছর পর কলকাতায় আসবেন কোনও মার্কিন বিদেশসচিব। এর আগে ২০১২ সালে হিলারি ক্লিন্টন এসেছিলেন কলকাতায়। নবান্নে গিয়ে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক হয়েছিল। একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হয় দু’জনের মধ্যে। এবার রুবিও কলকাতায় এলে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আলাদা কোনও বৈঠক হবে কিনা, এখনও অজানা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.