Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২১ জুন ২০২৬
China Coal Mine Explosion

চিনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ! মৃত অন্তত ৯০, চলছে উদ্ধারকাজ

চিনা সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় উত্তর শানসি প্রদেশের চাংঝি শহরে অবস্থিত লিউশেনিউ কয়লা খনিতে আচমকা বিস্ফোরণ হয়। সেই সময় খনির ভিতরে কাজ করছিলেন ২৪৭ জন শ্রমিক। জানা গিয়েছে, খননকার্য চলাকালীন কয়লা খনির ভিতরে হঠাৎ বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বেড়ে যায়। এর ফলেই ঘটে যায় দুর্ঘটনা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০২৬, ১৯:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০২৬, ১৯:১৮

options
link
চিনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ! মৃত অন্তত ৯০, চলছে উদ্ধারকাজ zoom
যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। ছবি: সংগৃহীত।

ভয়ংকর দুর্ঘটনা চিনে (China)। কয়লাখনিতে বিস্ফোরণের (Coal Mine Explosion) জেরে মৃত্যু হল অন্তত ৯০ জনের। সূত্রের খবর, এখনও কয়লাখনির ভিতরে আটকে রয়েছেন বেশ কয়েকজন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

চিনা সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় উত্তর শানসি প্রদেশের চাংঝি শহরে অবস্থিত লিউশেনিউ কয়লা খনিতে আচমকা বিস্ফোরণ হয়। সেই সময় খনির ভিতরে কাজ করছিলেন ২৪৭ জন শ্রমিক। জানা গিয়েছে, খননকার্য চলাকালীন কয়লা খনির ভিতরে হঠাৎ বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বেড়ে যায়। এর ফলেই ঘটে যায় দুর্ঘটনা। বিস্ফোরণের পাশাপাশি খনির ভিতর ভয়াবহ আগুনও লেগে যায় বলে খবর। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, উদ্ধারকারী দল এবং অ্যাম্বুল্যান্স। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৯০ জনের মৃত্যুর খবর মিলেছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারেই বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও কতজন শ্রমিক খনির ভিতরে আটকে রয়েছে, তা স্পষ্ট করেনি চিন প্রশাসন।  

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চিনে কয়লাখনিতে দুর্ঘটনা এবং মৃত্যু লেগেই থাকে। এর জেরে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং সরকার বারবার সমালোচনার মুখেও পড়ে। অভিযোগ, খনন শ্রমিকদের নিরাপত্তার দিকটিতে নজর দেয় না সরকার। কয়লাখনিতে দুর্ঘটনা কমাতে ২০০০ সালে বিশেষ কিছু নিয়মকানুন চালু করে বেজিং। কিন্তু তা সত্ত্বেও দুর্ঘটনায় লাগাম পরানো যায়নি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.