Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Khamenei

ইরানের ‘হৃদয়ে আঘাত’ ইজরায়েলের, মধ্যপ্রাচ্যে পরপর ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের

Advertisement
এক নজরে
১৫:২২ সর্বশেষ
দুবাইতে আটকে মেয়র ফিরহাদ হাকিমের পরিবার
১৫:২০
দিল্লি বিমানবন্দরে বাতিল ১০০টি বিমান বাতিল
১৫:১৫
'মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ'
১৪:৫০
ইরাকে ৩ দিনের জাতীয় শোক
১৪:৪০
দোহার আকাশে কোলো ধোঁয়া
১৩:৫৫
আমিরশাহীতে ভয়াবহ হামলা ইরানের
১৩:৩৩
করাচিতে মার্কিন দূতাবাসের কাছে নিহত ৬
১৩:০৪
হামলায় নিহত ইরানের সেনাপ্রধান, প্রতিরক্ষা মন্ত্রী
১২:৫৫
একদিনে ইরানে হাজার বোমা ফেলে ইজরায়েল
১২:২৬
ইউভানকে নিয়ে দুবাইয়ে আটকে শুভশ্রী
১২:২০
ধ্বংস ইরানের নৌসেনা ঘাঁটি
১১:৫৪
তেল আভিভে হামলা
১১:৩৫
দুবাইয়ে আটকে সোনাল চৌহান
১১:২৮
'হামলা চালালে চরম পরিণতি', ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের
১১:১৯
এবার কূটনীতি সহজ হবে
১১:১৫
দুবাই বিমানবন্দরে আটকে সিন্ধু
১০:৫৪
কাঁদতে কাঁদতে টিভিতে খবরপাঠ
১০:২৭
বাতাসে বারুদ! প্রত্যাঘাত ইরানের
১০:২০
ইরানের প্রত্যাঘাত, ইজরায়েলে ঘনঘন সাইরেন
০৯:৫৫
নতুন সুপ্রিম লিডার পেল ইরান
০৯:৪৫
খামেনেই নেই! কেউ কাঁদছে, কারও মুখে হাসি
০৯:৪০
দুবাই বিমানবন্দরে ইরানের হামলা
০৯:৩০
ইরানে মৃত্যু অন্তত ১৩০ সাধারণ মানুষের
০৮:৫৮
আজই কি খামেনেইর উত্তরসূরী ঘোষণা?
০৮:৪৩
এবার হামলা, বিস্ফোরণে কাঁপল তেহরান
০৮:৪১
খামেনেইর উত্তরসূরী কে? নীরব তেহরান
০৮:১২
রাষ্ট্রসংঘে চিঠি ইরানের বিদেশমন্ত্রীর
০৮:১০
ভয়ানক পরিণাম হবে, আমেরিকা-ইজরায়েলকে হুঁশিয়ারি ইরানের
০৮:০৪
নিজের দপ্তরেই নিহত খামেনেই, স্বীকার করল ইরান
০৭:৫৮
‘পিঠে ছুরি’, বলছে রাশিয়া, 'লক্ষ্মণরেখা', হুঁশিয়ারি চিনের
০৭:৫৫
প্রভাবিত বিমান পরিষেবা
০৭:৩৯
নিহত খামেনেইর পরিবার
০৭:৩০
আমেরিকা ইজরায়েলের 'সিংহগর্জন'
০৭:১৮
নিহত ইরানের সুপ্রিম লিডার খামেনেই
শনিবার, ১ মার্চ। দুবাইয়ের আকাশে মিসাইল যুদ্ধ। ছবি: এএফপি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ১৫:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০২৬, ১৫:৫৫

options
link
Advertisement
শেষ আপডেট: ১৫:২২

দুবাইতে আটকে মেয়র ফিরহাদ হাকিমের পরিবার

মধ্যপ্রাচ্যে ক্রমে ছড়াচ্ছে যুদ্ধের দাবানল। আকাশসীমা বন্ধ থাকায় এবং ইরানের মিসাইল হামলার জেরে দুবাইতে আটকে পড়েছেন কতকাতার মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী, কন্যা ও নাতনি।

শেষ আপডেট: ১৫:২০

দিল্লি বিমানবন্দরে বাতিল ১০০টি বিমান বাতিল

ইরানে সংঘাতের পরিস্থিতিতে দিল্লি বিমানবন্দরে প্রায় ১০০টি উড়ান বাতিল করা হয়েছে। ৬০টি মধ্যপ্রাচ্যমুখী এবং ৪০টি অ্যারাইভাল আপাতত বাতিল।

Advertisement
শেষ আপডেট: ১৫:১৫

'মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ'

খামেনেইর হত্যা আসলে বিশ্বের মুসলমানদের, বিশেষ করে শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া বিবৃতিতে এমনটাই বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান। বদলা নেওয়া ইরানের অধিকার।

শেষ আপডেট: ১৪:৫০

ইরাকে ৩ দিনের জাতীয় শোক

ইরানের নিহত সুপ্রিম লিডার আলি খামেনেইকে শ্রদ্ধা জানিয়ে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করল ইরাক। অন্যদিকে, বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে চলছে তীব্র বিক্ষোভ। 'আগ্রাসনে'র প্রতিবাদে হাজার হাজার মানুষ ঘিরে রয়েছে দূতাবাসটিকে। হয়েছে হামলার চেষ্টাও।

শেষ আপডেট: ১৪:৪০

দোহার আকাশে কোলো ধোঁয়া

কাতারের রাজধানী দোহায় আছড়ে পড়ল ইরানের ক্ষেপণাস্ত্র। আকাশে কালো ধোঁয়া। পালটা ইজরায়েলের বক্তব্য, এই প্রথম ইরানের হৃদয়ে আঘাত করেছে তারা।

দোহার আকাশে কোলো ধোঁয়া
শনিবার, ১ মার্চ। দোহায় হামলা ইরানের।
শেষ আপডেট: ১৩:৫৫

আমিরশাহীতে ভয়াবহ হামলা ইরানের

সংযুক্ত আমিরশাহীতে ভয়াবহ হামলা ইরানের। প্রায় ১৩৭টি ধেয়ে আসা মিসাইল আকাশেই ধ্বংস করেছে দেশটির মিসাইল ডিফেন্স সিস্টেম। মাঝআকাশেই নিকেশ করা হয়েছে ২০৯টি ড্রোনও।

শেষ আপডেট: ১৩:৩৩

করাচিতে মার্কিন দূতাবাসের কাছে নিহত ৬

ইরানে মার্কিন ও ইজরায়েলি হামলার প্রতিবাদে উত্তাল পাকিস্তান। করাচিতে মার্কিন দূতাবাসের কাছে হিংসায় মৃত অন্তত ৬।

শেষ আপডেট: ১৩:০৪

হামলায় নিহত ইরানের সেনাপ্রধান, প্রতিরক্ষা মন্ত্রী

আমেরিকা ও ইজরায়েলের যৌথ অভিযান 'সিংহগর্জনে' প্রাণ হারিয়েছেন ইরানের সেনাপ্রদান আবদুলরহিম মৌসাভি এবর প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসিরজাদে। খবরের সত্যতা স্বীকার করেছে তেহরান।

শেষ আপডেট: ১২:৫৫

একদিনে ইরানে হাজার বোমা ফেলে ইজরায়েল

শনিবার ইরানে প্রায় ১ হাজার ২০০ বোমা ফেলেছে ইজরায়েল। এমনটাই জানিয়েছে দেশটির বায়ুসেনা। সামরিক ঘাঁটিগুলোকে নিশানা করেই বোমাবর্ষণ। পালটা ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘাচি জানিয়েছেন নিরীহদের হত্যা করেছে ইজরায়েল। মেয়েদের একটি স্কুলে বোমা পড়ায় শতাধিক পড়ুয়ার মৃত্যু হয়েছে। এচা মানবতার বিরুদ্ধে অপরাধ। এর জবাব দেওয়া হবে।

শেষ আপডেট: ১২:২৬

ইউভানকে নিয়ে দুবাইয়ে আটকে শুভশ্রী

ছেলেকে নিয়ে তাই দুবাইয়ে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পশ্চিম এশিয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় বন্ধ বিমান চলাচল। যার ফলে দুবাইয়ে একরত্তি ছেলেকে নিয়ে আটকে পড়েছেন অভিনেত্রী।

শেষ আপডেট: ১২:২০

ধ্বংস ইরানের নৌসেনা ঘাঁটি

আমেরিকা ও ইজরায়েলের 'সিংহগর্জন' অভিযানে রক্তাক্ত ইরান। সদ্য প্রকাশিত উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, ওমান উপসাগরে কোনারাক নৌসেনা ঘাঁটি থেকে কালো ধোঁয়া উঠছে। পুড়ছে যুদ্ধজাহাজ। বলে রাখা ভালো, ইরানি ফৌজের চারটি নৌঘাঁটির মধ্যে অন্যতম কোনারাক।

ধ্বংস ইরানের নৌসেনা ঘাঁটি
আমেরিকার হামলার পর কোনারাক নৌসেনা ঘাঁটি।
শেষ আপডেট: ১১:৫৪

তেল আভিভে হামলা

রবিবার, ১ মার্চ। তেল আভিভে ইরানের হামলায় ভেঙে পড়ল বাড়ি। আহত অনেকেই। দুবাইয়ে ফের একাধিক বিস্ফোরণের খবর।

Live Updates: Iran leader Khamenei dead, says Trump
রবিবার, ১ মার্চ। তেল আভিভে ইরানের হামলায় ভেঙে পড়ল বাড়ি। ছবি: এএফপি
শেষ আপডেট: ১১:৩৫

দুবাইয়ে আটকে সোনাল চৌহান

যুদ্ধে জ্বলছে মধ্যপ্রাচ্য, বাতিল একাধিক বিমান। বন্ধ রয়েছে আকাশপথ। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে পরিষেবা স্থগিত করেছে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো। অগ্নিগর্ভ দুবাইয়ে আটকে পড়েছেন অভিনেত্রী সোনাল চৌহান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে দেশে ফেরার কাতর আবেদন জানান এদিন অভিনেত্রী।

শেষ আপডেট: ১১:২৮

'হামলা চালালে চরম পরিণতি', ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে চরম হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ হ্যান্ডেলে তিনি লিখেছেন, "ইরান বলছে আজ ভয়ানক আঘাত হানবে তারা। তারা জেনে রাখুক, প্রত্যাঘাত করলে আমরা এমন শক্তি প্রয়োগ করব যা ইতিহাসে কেউ কোনও দিন দেখেনি।"

'হামলা চালালে চরম পরিণতি', ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের
শেষ আপডেট: ১১:১৯

এবার কূটনীতি সহজ হবে

খামেনেইয়ের মৃত্যুতে উৎফুল্ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর দাবি, ইরানের সঙ্গে এখন কূটনৈতিক সমঝোতা বা আলোচনা আগের চেয়ে অনেক সহজ হবে। একটি মার্কিন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি এ কথা বলেছেন।

শেষ আপডেট: ১১:১৫

দুবাই বিমানবন্দরে আটকে সিন্ধু

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাবানল। হামলার জেরে দুবাই বিমানবন্দরে আটকে পড়েছেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। আতঙ্কিত তারকা লিখেছেন, "দুর্ভোগ এখনও কাটেনি এবং পরিস্থিতি প্রতি ঘণ্টায় আরও ভয়াবহ হয়ে উঠছে। কয়েক ঘণ্টা আগে আমরা বিমানবন্দরের যে জায়গায় আশ্রয় নিয়েছিলাম, তার খুব কাছেই একটা বিস্ফোরণ ঘটে। আমার কোচকে দ্রুত সেই এলাকা থেকে দৌড়ে বেরিয়ে আসতে হয়েছিল কারণ তিনি ধোঁয়া ও ধ্বংসাবশেষের সবচেয়ে কাছে ছিলেন। আমাদের সকলের কাছে এটা অত্যন্ত ভয়ের এবং আতঙ্কের মুহূর্ত।"

শেষ আপডেট: ১০:৫৪

কাঁদতে কাঁদতে টিভিতে খবরপাঠ

কাঁদতে কাঁদতে সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর খবরপাঠ সঞ্চালকের। ইরানের সরকারি টিভি চ্যানেলে শোকে ভেঙে পড়েন সংবাদ পাঠক। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিওটি।

শেষ আপডেট: ১০:২৭

বাতাসে বারুদ! প্রত্যাঘাত ইরানের

পালটা মার দিল ইরান। রবিবার এরসঙ্গে মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন সেনাঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। তারা জানিয়েছে, ইজরায়েলের তেল নফ এয়ারবেসেও হামলা চালানো হয়েছে। তেল আভিভে ইজরায়েলি ফৌজের হেডকোয়ার্টারেও মিসাইল হানা হয়েছে।

বাতাসে বারুদ! প্রত্যাঘাত ইরানের
শেষ আপডেট: ১০:২০

ইরানের প্রত্যাঘাত, ইজরায়েলে ঘনঘন সাইরেন

মধ্যাপ্রাচ্যে বারুদের গন্ধ। মার্কিন কুয়েত, কাতার, ইরাকের মার্কিন সেনাঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। রবিবার সকাল থেকেই ইজরায়েলে ঘনঘন বাজছে এয়ার রেড সাইরেন। এদিকে, খামেনেই বদলা নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট পেজেস্কিয়ান।

শেষ আপডেট: ০৯:৫৫

নতুন সুপ্রিম লিডার পেল ইরান

নতুন সুপ্রিম লিডার বা আয়াতোল্লা পেল ইরান। জানা গিয়েছে, নিহত আলি খামেনেইর পুত্র মোজতবা খামেনেই দেশের সুপ্রিম লিডার পদে আসীন হয়েছেন।

Iran's new Supreme leader says Hormuz strait must be closed
মুজতবা খামেনেই। ফাইল ছবি
শেষ আপডেট: ০৯:৪৫

খামেনেই নেই! কেউ কাঁদছে, কারও মুখে হাসি

সুপ্রিম লিডার তথা প্রধান শিয়া ইরানের প্রধান ধর্মগুরু আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যুতে মিশ্র প্রতিক্রিয়া ইরানে। কেই কাঁদছে। কারও মুখে হাসি। কেউ বা মোল্লাতন্ত্রের আসন্ন পতনে উদ্বিগ্ন, আবার মুক্তমনারা খোলা হাওয়ার স্বপ্নে বিভোর।

খামেনেই নেই! কেউ কাঁদছে, কারও মুখে হাসি
রবিবার, ১ মার্চ। তেহরানের পথে শোক প্রদর্শন।
শেষ আপডেট: ০৯:৪০

দুবাই বিমানবন্দরে ইরানের হামলা

দুবাই বিমানবন্দরে ড্রোন হানা ইরানের। জখম চার। আবু ধাবীর জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ভেঙে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। কাতার জানিয়েছে, ইরানের হামলায় আহত ১৬। ইরাকে এরবিল বিমানবন্দরেও হামলা চলিয়েছে ইরান।

শেষ আপডেট: ০৯:৩০

ইরানে মৃত্যু অন্তত ১৩০ সাধারণ মানুষের

আমেরিকা ও ইজরায়েলের হামলা ইরানে প্রাণ হারিয়েছেন প্রায় ১৩০ জন সাধারণ মানুষ। এমনটাই দাবি মানবাধিকার সংগঠনগুলোর। এদিকে, খামেনেইর শোকগ্রস্ত সমর্থকরা পথে নেমে পড়েছেন। ইরানের প্রেস টিভি জানিয়েছে, মাশাদ শহরে শিয়াদের ধর্মস্থল ইমাম রেজার মাজারে চলছে শোক প্রদর্শন।

ইরানে মৃত্যু অন্তত ১৩০ সাধারণ মানুষের
ইরানে বোমায় ধ্বংস বহুতলে চলছে উদ্ধারকাজ।
শেষ আপডেট: ০৮:৫৮

আজই কি খামেনেইর উত্তরসূরী ঘোষণা?

৩ জুন, ১৯৮৯। শেষ নিশ্বাস ত্যাগ করেন তৎকালীন সুপ্রিম লিডার রুহোল্লা খোমেইনি। সেদিনই তাঁর জায়গায় বসেন আলি খামেনেই। বার্তা স্পষ্ট, সিংহাসন যেন খালি না থাকে। এবারও কি তাই হতে চলেছে? আজই কি ভরাট করা হবে খামেনবেইর জায়গা? 'রিজিম চেঞ্জ' বা সরকার বদলের মার্কিন ও ইজরায়েলি চেষ্টা কি ব্যর্থ হবে? এই সমস্ত প্রশ্নের মাঝেই জানা গিয়েছে, আপাতত গোটা প্রক্রিয়া চলবে প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ও বিচারবিভাগের প্রধানের নজরদারিতে। বিশ্লেষকদের মতে, নতুন আয়াতোল্লা বা সর্বোচ্চ নেতাও ইজরায়েলের খতম তালিকায় থাকতে পারেন।

শেষ আপডেট: ০৮:৪৩

এবার হামলা, বিস্ফোরণে কাঁপল তেহরান

ইরানের বাতাসে বারুদের গন্ধ। রবি ভোরে আজান নয়, বিস্ফোরণের শব্দে ঘুম ভাহল তেহারানের। ফের মার্কিন ও ইজরায়েলি হামলায় রক্তাক্ত ইরানের রাজধানী।

এবার হামলা, বিস্ফোরণে কাঁপল তেহরান
১ মার্চ, রবিবার। তেহরানে বিস্ফোরণ। ছবি: বিবিসি
শেষ আপডেট: ০৮:৪১

খামেনেইর উত্তরসূরী কে? নীরব তেহরান

নিহত সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই। ইনার জুড়ে যুদ্ধের কালো মেঘ। আমেরিকা ও ইজরায়েলকে ভয়ানক প্রত্যাঘাতের হুমকি দিয়েছে দেশটির ইসলামিক বাহিনী। তবে এখনও পর্যন্ত খামেনেইর আসনে কে বসবে তা ঘোষণা করেনি তেহরান।

শেষ আপডেট: ০৮:১২

রাষ্ট্রসংঘে চিঠি ইরানের বিদেশমন্ত্রীর

ইজরায়েল ও আমেরিকার হামলার প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের প্রধানের কাছে চিঠি পাঠিয়েছেন ইরানের বিদেশমন্ত্রী সাইয়দ আব্বাস আরাঘাচি। লিখেছেন, 'কোনও শর্ত ছাড়াই যতক্ষণ পর্যন্ত আগ্রাসন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত ইরান পাল্টা হামলা চালিয়ে যাবে।'

শেষ আপডেট: ০৮:১০

ভয়ানক পরিণাম হবে, আমেরিকা-ইজরায়েলকে হুঁশিয়ারি ইরানের

ভয়ানক পরিণাম হবে! এবার সরাসরি যুদ্ধ হবে। আমেরিকা ও ইজরায়েলকে হুঁশিয়ারি দিল ইরানের ইসলামিক গার্ড কোর (আইআরজিসি)। তাদের বিবৃতি, 'ইতিহাসের সবথেকে ভয়ানক হামলার সম্মুখীন হবে দখলদার ও হানাদাররা (ইজরায়েল) মার্কিন সন্ত্রাসবাদীরা কেঁপে উঠবে। '

ভয়ানক পরিণাম হবে, আমেরিকা-ইজরায়েলকে হুঁশিয়ারি ইরানের
শনিবার, ২৮ ফেব্রুয়ারি। ইজরায়েলের হাইফা উপকূলে আছড়ে পড়েছে ইরানের গোলা। ছবি: এপি
শেষ আপডেট: ০৮:০৪

নিজের দপ্তরেই নিহত খামেনেই, স্বীকার করল ইরান

নিজের দপ্তরেই নিহত হন দেশের সর্বোচ্চ নেতা তথা ধর্মগুরু আয়াতোল্লা আলি খামেনেই। এমনটাই জানিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিযদ। বিবিসি সূত্রে খবর, তেহরানে খামেনেইর অফিস কার্যত ধুলিসাৎ। উপগ্রহ চিত্র এই ধ্বংসের প্রমাণ।

ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড করের সংবাদ শাখার দাবি, খামেনেই আত্মগোপন করেননি। তিনি নিজের কাজ করছিলেন। পলায়নের ভুয়ো খবর ছড়িয়ে ইরানের বিরুদ্ধে মানসিক যুদ্ধ চালানো হচ্ছে।

নিজের দপ্তরেই নিহত খামেনেই, স্বীকার করল ইরান
শনিবার, ২৮ ফেব্রুয়ারি। তেহরানে বিস্ফোরণ। ছবি: এএফপি
শেষ আপডেট: ০৭:৫৮

‘পিঠে ছুরি’, বলছে রাশিয়া, 'লক্ষ্মণরেখা', হুঁশিয়ারি চিনের

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন মোতাবেক, রাষ্ট্রসংঘে হামলার প্রতিবাদে সরব হয়েছে রাশিয়া এবং চিন। মস্কোর কথায়, ইরান কূটনৈতিক সম্পর্কে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেও তার পিঠে ‘ছুরি মারা’ হল। বেজিংয়ের বক্তব্য, 'এভাবে লক্ষ্মণরেখা পার করা যায় না। যুদ্ধের কিছু নিয়ম আছে। এখানে যা হল তা মেনে নেওয়া যায় না। '

শেষ আপডেট: ০৭:৫৫

প্রভাবিত বিমান পরিষেবা

পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ। বাতিল বহু আন্তর্জাতিক বিমান। আকাশসীমায় বিধিনিষেধের কারণে রবিবার ভারতীয় বিমান সংস্থাগুলি প্রায় ৪৪৪টি আন্তর্জাতিক বিমান বাতিল করার কথা জানিয়েছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।

শেষ আপডেট: ০৭:৩৯

নিহত খামেনেইর পরিবার

মিসাইল হামলায় প্রাণ হারিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর পরিজনরাও। নিহত কন্যা, জামাইঅ এবং নাতি-নাতনিরা। এমনটাই খবর আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে। ইরানের সরকারি সংবাদমাধ্যম অবশ্য দাবি করেছে, হামলা নিহত শুধু ধর্মগুরুর পুত্রবধূ প্রাণ হারিয়েছেন।

শেষ আপডেট: ০৭:৩০

আমেরিকা ইজরায়েলের 'সিংহগর্জন'

গতকাল শনিবার অপারেশন ‘সিংহগর্জন’ শুরু করেছে আমেরিকা ও ইজরায়েল। যৌথ বাহীনির হামলায় কেঁপে উঠেছে ইরান। অভিযানে ধীরে ধীরে সামনে আসছে যুদ্ধের ক্ষয়ক্ষতি। আগেই সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছিল, ইজরায়েল-আমেরিকার হামলায় মৃত্যু হয়েছে ইরানি সেনার বেশ কয়েক জন কমান্ডার এবং আধিকারিকের। এবার নিহত খোদ খামেনেই। এছাড়াও ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইরানের একটি স্কুলে পাঁচ জন নাবালিকা পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে খবর। অন্যদিকে সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবি ও দুবাই, কাতারের দোহা এবং সৌদি আরবের রিয়াধে পালটা হামলা চালিয়েছে ইরান। দোহায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আমেরিকা ইজরায়েলের 'সিংহগর্জন'
শনিবার, ২৮ ফেব্রুয়ারি। তেহরানে বিস্ফোরণ। ছবি: এপি
শেষ আপডেট: ০৭:১৮

নিহত ইরানের সুপ্রিম লিডার খামেনেই

ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই নিহত। এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও একই দাবি করেছেন। এক সংবাদমাধ্যমকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি মনে করেন খবরটি সঠিক।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.