১২ টন কিটক্যাট চুরি যাওয়ার ঘটনায় গোটা বিশ্বজুড়ে হইচই পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে হারিয়ে যাওয়া চকোলেট খুঁজতে এবার বিশেষ ট্র্যাকার আনল প্রস্তুতকারক সংস্থা নেসলে। সমাজমাধ্যমে একটি বিবৃতি জারি করে এই অভিনব পদক্ষেপের কথা জানিয়েছে তারা।
বিবৃতিতে বলা হয়েছে, ‘হারিয়ে যাওয়া কিটক্যাটগুলির ব্যাপারে আপনাদের আগ্রহের জন্য ধন্যবাদ। আপনারা প্রত্যকেই উদ্বিগ্ন। আমরা স্পষ্ট করতে চাই, এটা এপ্রিল ফুলের কৌতুক নয়। সত্যিই ১২ টন কিটক্যাট কেউ চুরি করেছে। আমরা জানি না সেগুলি এখন কোথায়। তাই হারিয়ে যাওয়া কিটক্যাটগুলি খুঁজতে আমরা একটি ট্র্যাকার বের করেছি।’
আরও পড়ুন:
চুরি যাওয়া কিটক্যাট আপনি খাচ্ছেন না তো? খুব সহজেই এই ট্র্যাকারের মাধ্যমে তা জানা যাবে। সমাজমাধ্যমে পোস্টটির সঙ্গেই নেসলে একটি লিঙ্ক শেয়ার করেছে। লিঙ্কে ক্লিক করলে ‘স্টোলেন কিটক্যাট ট্র্যাকার’ নামে একটি অপশন পাবেন। সেখানে ক্লিক করলে স্ক্রিনে একটি ‘বক্স’ খুলে যাবে। সেখানে আপনাকে আপনার কিটক্যাটের ব্যাচ নম্বর দিয়ে ‘এন্টার’ বাটন প্রেস করতে হবে। তাহলেই আপনি জানতে পারবেন আপনার চকোলেটটি চুরি যাওয়া ব্যাচের অন্তর্গত কি না।
Help us find them. Use the Stolen KitKat Tracker. Link in bio. pic.twitter.com/VLknwiHbGf
— KITKAT (@KITKAT) April 1, 2026
উল্লেখ্য, ইতালি ও পোল্যান্ডের মাঝে এই চকোটেল চুরির ঘটনাটি ঘটেছে। গত ২৬ মার্চ নেসলের কারখানা থেকে ১২০০ কেজি কিটক্যাট চকোলেট ট্রাকে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল ইউরোপের বাজারে বিক্রির জন্য। তবে মাঝরাস্তায় সমস্ত চকোলেট বেমালুম হাওয়া হয়ে যায়। এত নিখুঁতভাবে এই চুরি করা হয় যে, পুলিশ এমনকি নেসলে সংস্থা অপরাধের কোনও সূত্র খুঁজে পায়নি।
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার