তাঁর স্ত্রী’কে নিয়ে মন্তব্য করেছিলেন। তাতেই মুসলিম সেনেটরের উপর রেগে আগুন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স (JD Vance)। তাঁর সাফ কথা, “ওই মুখে আমার স্ত্রীর নাম নেবেন না।”
সম্প্রতি ওহাইওতে আয়োজিত এক সমাবেশে শরিয়া আইন নিয়ে মিশিগানের ডেমোক্রেটিক সেনেটর আব্দুল এল-সইদ একটি মন্তব্য করেছিলেন। তারই সমালোচনা করেন ভ্যান্স। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। ভ্যান্স বলেছিলেন, “অতীতে ফিরে গিয়ে আমি যদি আমার ঠাকুরদার সঙ্গে কথা বলতে পারতাম, তাহলে ভালো হত। কারণ, আব্দুল এমন এক রাজনীতিবিদ, যিনি একদিকে শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলেন, তেমন শরিয়া আইনকে সমর্থন করেন।” মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেছিলেন, “এটা আমার ঠাকুরদার আমলের ডেমোক্রেটিক পার্টি নয়।”
আরও পড়ুন:
এরই পালটা দিতে গিয়ে ভ্যান্সের স্ত্রী উষা ভ্যান্সের নাম তোলেন আব্দুল। বলেন, “ভ্যান্স কি উষাকেও সময়ের পিছনে নিয়ে গিয়ে তাঁর ঠাকুরদার সঙ্গে দেখা করাবেন?” মার্কিন সেনেটরের এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। সোমবার একটি জনসভায় দাঁড়িয়ে তিনি বলেন, “ওই মুখে আমার স্ত্রীর নাম নেবেন না।” একইসঙ্গে তিনি ডেমোক্রেটিক সেনেটরকে ‘শয়তান’ বলেও উল্লেখ করেছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?
-
আরও একটু মেসি হলে ক্ষতি কী! অবসরের পর লিওর নামে ‘সংগ্রহশালা’ উৎসর্গ বারাসতের সন্দীপের
-
নেপালে প্রলয়ের ফল, বিহারে ভেসে আসছে ‘অজানা মাছ’, বিপজ্জনক মৎস্যমুখে বারণ প্রশাসনের
-
বন্ধ হবে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস? কড়া নোটিস দমকলের, ৪৮ ঘণ্টায় জবাব তলব
-
শুরু প্রার্থী বাছাই প্রক্রিয়া, কলকাতা পুরসভায় ২০৯ আসনেই লড়বে ঋতব্রতর ‘আসল’ তৃণমূল