দশ দিন ধরে খোঁজ নেই ছেলের। নাবালককে তুলে নিয়ে গিয়েছে জিন! এই অভিযোগ তুলেই পুলিশের দ্বারস্থ হলেন বাবা। শুধু তা-ই নয়, এই মর্মে একটি এফআইআরও রুজু করেছেন তিনি। সম্প্রতি অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলায়।
পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ২১ জানুয়ারি নিজের বাড়ি থেকেই নিখোঁজ হয় ওই নাবালক। পরিবারের অভিযোগ, টানা দশ দিন ধরে তার কোনও খোঁজ মিলছিল না। এরপরই তক্ষশিলা থানার দ্বারস্থ হন তার বাবা। যুবকের দাবি, বাড়ি থেকে তাঁর ছেলেকে অপহরণ করে নিয়ে গিয়েছে জিন। পরিবারের আরও অভিযোগ, এর আগেও নাকি একাধিকবার ওই নাবালককে জিনের কবলে পড়তে হয়েছে। অলৌকিক শক্তির খপ্পরে পড়ে বেশ কয়েকবার সে অপহৃত হয়েছে বলেও অভিযোগ।
আরও পড়ুন:
পরিবারের এক সদস্যের কথায়, “কোনও এক অলৌকিক শক্তি আগে বেশ কয়েকবার নাবালককে তুলে নিয়ে গিয়েছে। কিন্তু অল্প সময়ের মধ্যেই সে বাড়ি ফিরে আসত। কিন্তু এ বার দশ দিন পেরিয়ে গেলেও তাঁর কোনও খোঁজ মিলছে না।” ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে নাবালক নিখোঁজ হল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
অভিশাপ দিয়েছিলেন রোনাল্ডোকে! এবার হ্যারি কেনের উপর ‘কালো জাদু’র হুমকি ঘানার ওঝার
-
মমতাই চেয়ারপার্সন! ঋতব্রতদের চাল ভেস্তে দিতে রাতারাতি কমিশনকে চিঠি কালীঘাট তৃণমূলের
-
যুদ্ধে ইজরায়েলকে সাহায্য ও অপপ্রচার! দেশদ্রোহের অভিযোগে ৩৩০০ নাগরিককে গ্রেপ্তার ইরানের
-
রেগে গিয়েই জোড়া গোল মেসির! রেকর্ড গড়ে আর্জেন্টিনা কিংবদন্তির স্বীকারোক্তি, ‘আমি ক্লান্ত’
-
‘বড় ছবি, ছোট ছবি, তকমায় বিশ্বাসী নই’, ‘অনেকদিন পর’ মুক্তির প্রাক্কালে অকপট সৌরভ পালোধি