Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
Italy

চার দশকে ভয়াবহ ভূমিকম্প! বিধ্বস্ত ইটালিতে প্রাণরক্ষায় গাড়িতেই রাত্রিযাপন নেপলসের বাসিন্দারা

৪.৪ মাত্রার কম্পনে বিধ্বস্ত নেপলসের তিন শহর। তবে হতাহতের খবর নেই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৫, ১৯:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৫, ১৯:০৮

options
link
চার দশকে ভয়াবহ ভূমিকম্প! বিধ্বস্ত ইটালিতে প্রাণরক্ষায় গাড়িতেই রাত্রিযাপন নেপলসের বাসিন্দারা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে তখন পূবাকাশ আলো করে উঠছেন সূর্যদেব। সুদূর পশ্চিমের ইটালিতে মাঝরাত্তিরের নীরবতা তখন। আর সেই নীরবতা খানখান করে কেঁপে উঠল ইটালির নেপলস শহর। হুড়মুড়িয়ে ভাঙল বাড়ি-ঘরদোর। রাতারাতি ছাদ হারালেন বাসিন্দারা। ঘুমের মাঝে ৪.৪ মাত্রার ভূমিকম্পের ধাক্কায় দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে সারারাত রাস্তায়, গাড়িতেই কাটালেন তাঁরা। সেসব ছবি আপাতত সোশাল মিডিয়ায় ভাইরাল। ইটালির আবহাওয়া বিভাগ বলছে, গত ৪০ বছরের মধ্যে এটাই নেপলসের ভয়াবহ ভূমিকম্প। একই কথা জানিয়েছে মার্কিন ভূতাত্বিক সমীক্ষা সংস্থা।

গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে গেলেও তার মধ্যেই রাত কাটালেন বাসিন্দারা।

বৃহস্পতিবার রাত তখন প্রায় দেড়টা। ইটালির নেপলস শহরের বাসিন্দাদের রাতের নিশ্চিন্ত ঘুম ভাঙিয়ে দিল তীব্র কম্পন। রিখটার স্কেলে ৪.৪ মাত্রা ভূমিকম্পে তখন বিধ্বস্ত ইটালির অন্যতম পুরনো জনপদ। নেপলসের পজুওলি শহরে ভূপৃষ্ঠ থেকে মাত্র ৩ কিলোমিটার গভীরে কম্পনের উৎস। আর সেখান থেকেই বিপর্যস্ত হয়েছে আশপাশের একাধিক এলাকা। বাড়িঘর হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় কয়েক মুহূর্তের মধ্যেই সহায়সম্বলহীন হয়ে পড়েছেন বহু মানুষ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কম্পনের প্রাথমিক ধাক্কা সামলে এক মহিলা জানাচ্ছেন, কীভাবে তাঁর বাড়ির একাংশ ধসে পড়েছে। তাঁকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। আরেক ব্যক্তি বর্ণনা করলেন, তাঁর গাড়ির কাঁচ ভেঙে যাওয়া সত্ত্বেও সারারাত কীভাবে গাড়ির ভিতরে কাটিয়েছেন। কেউ কেউ বিপর্যয় থেকে বাঁচতে জানলা বেয়ে উঠে বাড়ির বাইরে বেরিয়ে এসেছেন। মূলত তিনটি শহর – পজুওলি, বাগনোলি এবং বাকোলি কম্পনে বিধ্বস্ত হয়েছে। বাকোলির মেয়র জোসি জেরার্ডো ডেলা বাসিন্দাদের শান্ত থাকার আবেদন জানিয়েছেন। তাঁর বার্তা, ”তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ করছে প্রশাসন, ভরসা রাখুন।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.