ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার এমনটাই দাবি করল তেহরান। শুধু তাই নয়, ইজারায়েলি বায়ু সেনার কমান্ডারের সদর দপ্তরেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। তবে তেহরানের দাবি খারিজ করে দিয়েছে তেল আভিভ।
এই বিষয়ে আরও খবর
ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড সে দেশের সংবাদসংস্থাকে একটি বিবৃতিতে বলেছে, “ইহুদি শাসনব্যবস্থার অপরাধী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর এবং ইজরায়েলের বায়ু সেনার কমান্ডারের সদর দপ্তরে আমরা হামলা চালিয়েছেি। এই হামলায় ব্যবহৃিত হয়েছে খেইবার ক্ষেপণাস্ত্র।” তবে তেহরানের এই দাবি খারিজ করে দিয়েছে তেল আভিভ। তারা জানিয়ে দিয়েছে, মিথ্যা প্রচার চালাচ্ছে ইরান। তেহরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইজরায়েলি সেনা। সূত্রের খবর, নেতানিয়াহু সম্পূর্ণ সুস্থ রয়েছে।
প্রসঙ্গত, শনিবার সকালেই তেল আভিভ দাবি করেছিল, ইজরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে মুহূর্মুহূ ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে ইরান। জেরুজেলামেও গোলাবর্ষণ করেছে ইরানি সেনা। যার জেরে তেল আভিভে বেজে ওঠে সাইরেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই ইরান দাবি করল, তারা নেতানিয়াহুর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
উল্লেখ্য, আমেরিকা ও ইজরায়েলের সামরিক অভিযানের জেরে গোটা ইরানজুড়ে এখনও পর্যন্ত কপক্ষে ৫৫৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে সরকারি রিপোর্টে মৃতের সংখ্যা ২০০-র বেশি বলে জানানো হয়েছিল। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সেই সংখ্যা। মৃতদের মধ্যে বেশিরভাগই মহিলা ও শিশু বলে জানা গিয়েছে। যুদ্ধ শুরুর প্রথম দিন শনিবার দক্ষিণ ইরানের এক স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইজরায়েল। সেই হামলায় মৃত্যু হয়েছিল ১৬৫ জন বালিকার। ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে আহতের সংখ্যা। দেশজুড়ে আহতের সংখ্যা কয়েক হাজার। হাসপাতালগুলিতে উপচে পড়েছে আহতদের ভিড়।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন



