একটি অভিযানে হামাসের গোয়েন্দা বিভাগের প্রধান আয়াদ আহমেদ আবদ আল-রহমান শামবারিকে নিকেশ করা হয়েছে। বুধবার দাবি করল ইজরায়েলি সেনা আইডিএফ। হামাসের যাবতীয় গোপন অপারেশনের দায়িত্বে ছিল আল রহমান শামবারি। বলা বাহুল্য তার মৃত্যুতে আরও দুর্বল হবে প্যালেস্টাইনের সশস্ত্র জঙ্গি সংগঠনটি।
২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হামাস। এর জেরে ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ শুরু হয়। কার্যত বেঞ্জামিন নেতনিয়াহুর দেশের একচেটিয়া আগ্রাসনে নরককুণ্ডে পরিণত হয় গাজা। মৃত্যু হয় লক্ষাধিক মানুষের। গৃহহীন হন অসংখ্য পরিবার। আইডিএফ-এর দাবি, ৭ অক্টোবরের হামলার নীলনকশা তৈরি করেছিল এই আল রহমান শামবারিই। ইজরায়েলি সেনা সূত্রে খবর, গাজা শহরের পশ্চিম দিকের প্রতিবেশী অঞ্চল আল-রিমাল। সেখানেই ড্রোন হামলা চালানো হয়। তাতে মৃত্যু হয়েছে ৪ জনের। আহত হয়েছে আরও ছ’জন। এদের মধ্যে দু’জনকে চিহ্নিত করা গিয়েছে। তারা হল আল রহমান শামবারি এবং তার ছেলে সালাহ।
গত বছরের ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে গাজায় সংঘর্ষবিরতি ঘোষিত হয়। যদিও এর পরেও গাজায় একাধিক হামলা এবং মৃত্যুর খবর সামনে এসেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রীর দাবি, আনুষ্ঠানিক সংঘর্ষবিরতির পরেও গাজায় এখনও পর্যন্ত ৮১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা নিশ্চিত করেছে রাষ্ট্রসংঘও। এই ঘটনায় ইজরায়েলের সেনা এবং হামাস একে অপরকে দোষারোপ করে চলেছে। মাঝখান থেকে প্রাণ যাচ্ছে স্থানীয় উলু খাগড়া বাসিন্দাদের।
সর্বশেষ খবর
-
এবার টার্গেট ‘তৃণমূল’ নাম, এনডিএতে মিশে গেলেই মন্ত্রী সুদীপ! কী মন্তব্য সাংসদের?
-
দুরন্ত পারফরম্যান্সেও শেষরক্ষা হল না, আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিরুদ্ধে জয় হাতছাড়া মিশরের
-
ইউপিএসসি প্রিলিমস-এর ফলপ্রকাশ, পাশ করল কত হাজার?
-
মা-বাবাকে ছাড়া বড় হওয়া, স্পেনকে আটকে চোখে জল! কে এই কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা?
-
নবান্নে শুভেন্দু-প্রসূন সাক্ষাৎ, বাংলায় বড় বিনিয়োগের সম্ভাবনা?