সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ১৫ মাস পর গাজায় যুদ্ধবিরতি। শেষ ইজরায়েলের রক্তক্ষয়ী অভিযান। যুদ্ধবিরতির আলোচনায় সবুজ সংকেত হামাস ও ইজরায়েলের!
বুধবার সংবাদসংস্থা রয়টার্স সূত্রে এমন খবরই পাওয়া গিয়েছে। প্রসঙ্গত, দেড় বছর ধরে চলা এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৬ হাজার মানুষ।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এই সংঘাতের শুরু। যুদ্ধবিরতির জন্য লাগাতার মধ্যস্থতা করে কাতার, মিশর, সৌদি আরবের মতো দেশ। গাজা যুদ্ধে ইজরায়েলের পাশে থাকলেও যুদ্ধবিরতির বৈঠকে নিয়মিত যোগ দেয় আমেরিকা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, মিশরের কায়রোতেও আলোচনাতেও বসে হামাস ও ইজরায়েলের প্রতিনিধিরা। দুপক্ষের বৈঠক সদর্থকও হয়। তখনই শোনা গিয়েছিল সব ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই যুদ্ধে ছেদ পড়তে পারে। স্বাক্ষরিত হতে পারে পণবন্দিদের মুক্তির চুক্তি। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে পাওয়া খবর অনুযায়ী, অবশেষে গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে।
বলে রাখা ভালো, গাজায় এখনও হামাসের ডেরায় বন্দি ইজরায়েলের শতাধিক মানুষ। অন্যদিকে, ইজরায়েলের হামলায় গাজায় মৃতের সংখ্যা অন্তত ৪৬ হাজার। যুদ্ধের বলি নিষ্পাপ শিশুরাও। তাই যতদিন যাচ্ছিল, ততই জোরালো হচ্ছিল গাজায় যুদ্ধবিরতির দাবি। যুদ্ধবিরতি ঘোষণায় অবশেষে স্বস্তি।
সর্বশেষ খবর
-
লোকনাথ মন্দির তৈরি হবে ইজরায়েলেও! চাকলাধামে পুজো দিয়ে বড় বার্তা নেতানিয়াহুর উপদেষ্টার
-
মুসলিমপ্রধান লাক্ষাদ্বীপে মদ বিক্রির অনুমতি! কেন বদল ৪৭ বছরের আইনে?
-
এসআইআর করে ‘ভোট লুট’, শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবি, এবার প্রধান বিচারপতিকে চিঠি ‘ইন্ডিয়া’র!
-
সরকারি জমি দখল করে তৃণমূলের অফিস! বুলডোজারের ভয়ে দেওয়াল থেকে ‘ভ্যানিশ’ মমতার ছবি
-
ঋতব্রত নাকি শোভনদেব, বিধানসভার বিরোধী দলনেতা কে? জল গড়াল হাই কোর্টে