২০১৯ সালের আগস্টে গ্রেপ্তারির মাসখানেকের মাথায় জেলেই আত্মঘাতী হয় কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন। সম্প্রতি এপস্টেইন ফাইলস ঘিরে তোলপাড় গোটা বিশ্ব। এসবের মাঝেই মৃত যৌন অপরাধীর একটি ছবি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে, যা ঘিরে হইচই পড়ে গিয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, ইজরায়েলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এপস্টেইন। এরপরই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, কুখ্যাত যৌন অপরাধী কি বেঁচে রয়েছে?
ভাইরাল হওয়া ছবিতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তাঁর সঙ্গে এপস্টইনের যথেষ্ট সাদৃশ্য রয়েছে। ওই ব্যক্তির চোখে রয়েছে চোখে কালো চশমা। মাথায় লম্বা সাদা চুল এবং গাল ভর্তি সাদা দাড়ি। ইজরায়েলের কোনও এক শহরের রাস্তা দিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। অনেক নেটিজেনই ছবিটি শেয়ার করে লিখেছেন, ‘এপস্টেইন এখনও বেঁচে রয়েছেন। ইজরায়েলে তাকে দেখা গিয়েছে।’ তবে অনেক নেটিজেনই আবার দাবি করেছেন, এই ছবিটি ভুয়ো। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে বানানো। এক এক্স ইউজার লিখেছেন, ‘ব্যক্তির নাক এপস্টেইনের সঙ্গে মিলছে। কিন্তু কান আলাদা।’ আরও এক ইউজার লিখেছেন, ‘ছবিটি ভুয়ো। এআই দ্বারা নির্মিত। ছবিতে ওয়াটার মার্কও দেখা যাচ্ছে।’
আরও পড়ুন:
উল্লেখ্য, গত বছর নভেম্বরে ঘরে-বাইরে চাপের মুখে পড়ে এপস্টেইন সংক্রান্ত ফাইল প্রকাশ্যে আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরই সেখানে একের পর এক ব্যক্তিত্বের নাম প্রকাশ্যে আসছে।
সর্বশেষ খবর
-
কেন ভারত থেকে অস্ত্র কিনছে এস্টোনিয়া? কোথায় যাচ্ছে সেই হাতিয়ার? মন্ত্রীর পদত্যাগে চাঞ্চল্যকর তথ্য
-
যখন তখন মনটা মিষ্টি মিষ্টি করছে! চিনি ভুলে ঘরে আনুন এই ৬ সুস্বাদু-স্বাস্থ্যকর বিকল্প
-
আর জি কর কাণ্ডে ধৃত সোমনাথকে লক্ষ্য করে ডিম-বৃষ্টি, লাভ হল না হেলমেট পরিয়েও
-
কামান দাগা হয় অষ্টমীতে, বাংলার ৩২৬ বছরের প্রাচীন দুর্গাপুজোর ইতিহাস গায়ে কাঁটা দেবে
-
চা বাগানের মাটির নিচে বিপুল ভাণ্ডার, রাজগঞ্জে অভিযানে মিলল লক্ষ লক্ষ টাকার চোলাই!