Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Iran-Israel

এবার ইজরায়েলের পরমাণু কেন্দ্রে পালটা হামলা ইরানের! আহত শতাধিক, ছড়াল তেজস্ক্রিয় বিকিরণ?

শনিবার ইরানের নাতনাজ পরমাণু ঘাঁটিতে হামলা চালায় ইজরায়েল। তেহরান থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই ঘাঁটিটি আগেও একাধিকবার হামলার শিকার হয়েছে। তবে শনিবারের হামলায় কোনও তেজস্ক্রিয় বিকিরণ ছড়ায়নি বলে নিশ্চিত করেে রাষ্ট্রসংঘের পরমাণু নজরদারি সংস্থা। সেই হামলার এবার বদলা নিল ইরান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ১৩:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ১৩:০৯

options
link
এবার ইজরায়েলের পরমাণু কেন্দ্রে পালটা হামলা ইরানের! আহত শতাধিক, ছড়াল তেজস্ক্রিয় বিকিরণ? zoom
ইরানের প্রত্যাঘাত। ছবি: এপি।

ইজরায়েলের (Israel) পরমাণু গবেষণা কেন্দ্র লক্ষ্য করে পালটা হামলা চালাল ইরান (Iran)। ডিমোনা (Dimona) এবং আরাদের দু’টি পরমাণু কেন্দ্রের অদূরেই আছড়ে পড়ে ইরানি ক্ষেপণাস্ত্র। ঘটনায় আহত হয়েছেন শতাধিক। এরপরই তেজস্ক্রিয় বিকিরণ ছড়ানো নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

সংবাদ সংস্থা এএফপি-র খবর অনুযায়ী, শনিবার রাতে প্রথমে ডিমোনার শিমন পেরেস নেগেভ পরমাণু কেন্দ্রের কাছে আছড়ে পড়ে একটি ইরানি ক্ষেপণাস্ত্র। এর কিছুক্ষণ পরই আরাদের আরও একটি পরমাণু কেন্দ্রে লক্ষ্য করে হামলা চালায় তেহরান। তবে জানা যাচ্ছে, সরাসরি পরমাণু কেন্দ্রে আঘাত হানতে পারেনি ক্ষেপণাস্ত্রগুলি। পরমাণু কেন্দ্রের কাছেই কয়েকটি বহুতলে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্রগুলি। এর জেরে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়িগুলি। তবে এই হামলার জেরে কোনও রকম তেজস্ক্রিয় বিকিরণ ছড়ানো নিয়েও কোনও খবর মেলেনি। হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় ইজরায়েলের জাতীয় জরুরি অবস্থার কর্মীরা। হামলায় এখনও আহত হয়েছেন শতাধিক। ঘটনার মুহূর্তের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। জানা গিয়েছে, ইরানের দু’টি ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করার চেষ্টা করলেও ব্যর্থ হয় ইজরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ‘আয়রন ডোম’ ভেদ করে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র দু’টি। তবে এই হামলা নিয়ে ইজরায়েলের সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

উল্লেখ্য, শনিবার ইরানের নাতনাজ পরমাণু ঘাঁটিতে হামলা চালায় ইজরায়েল। তেহরান থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত এই ঘাঁটিটি আগেও একাধিকবার হামলার শিকার হয়েছে। তবে শনিবারের হামলায় কোনও তেজস্ক্রিয় বিকিরণ ছড়ায়নি বলে নিশ্চিত করেে রাষ্ট্রসংঘের পরমাণু নজরদারি সংস্থা। সেই হামলার এবার বদলা নিল ইরান।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.