ইরানের বুশেহর পারমাণু ঘাঁটির কাছে ভয়ংকর হামলা চালিয়েছে আমেরিকা। ইরানের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে তেমনটাই দাবি করা হয়েছে। এরপরই শোরগোল পড়ে গিয়েছে।
ইরানি সংবাদমাধ্যম ‘আল মেহর নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে বুশেহর পারমাণু ঘাঁটির কাছে পরপর গোলাবর্ষণ করে মার্কিন সেনা। এর জেরে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। প্রাথমিকভাবে খবরটি খারিজ করা হলেও পরে তেহরান তা স্বীকার করে নিয়েছে। ইরানের মুখপত্র ‘আইআরএনএ’তে নিশ্চিত করা হয়েছে, বুশেহর পারমাণু ঘাঁটির কাছে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে আমেরিকা। তবে তেহরানের তরফে জানানো হয়েছে, এই হামলার জেরে তেজস্ক্রিয় বিকিরণ ছড়ায়নি। ওই অঞ্চলের তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে। ২০১১ সালে বুশেহর পারমাণু কেন্দ্রটি কার্যক্রম শুরু করে। এটি কয়েক লক্ষ বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেয়।
আরও পড়ুন:
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরই বুধবার গভীর রাতে (ভারতীয় সময়) ইরানে ভয়ংকর হামলা চালায় আমেরিকা। ইরানশাহরের একটি ইরানি বিমানঘাঁটিও মার্কিন হামলার শিকার হয়েছে বলে খবর। বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান, বন্দর আব্বাস-সহ ইরানের একাধিক শহর। তবে এই হামলায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) একটি বিবৃতিতে জানিয়েছে, ‘হরমুজ প্রণালীতে নৌ-চলাচলের স্বাধীনতায় বাধা সৃষ্টি করছে ইরান। সেই কারণেই আমেরিকার সেনা তেহরানে সামরিক অভিযান চালিয়েছে।’ অভিযানের পর ট্রাম্প একাধিক ছবি এবং ভিডিও প্রকাশ করেছেন। তাঁর দাবি, ইরানের উপর ২০ গুণ বেশি শক্তিশালী আঘাত হেনেছে ওয়াশিংটন।
সর্বশেষ খবর
-
ক্রীড়া দিবসে তরুণ প্রজন্মকে ‘খেলো ইন্ডিয়া’র বিশেষ বার্তা দেবেন মোদি, থাকবেন বাইচুং-সাইনারাও!
-
দিল্লিতে ফের সরকার বিরোধী আন্দোলনের ডাক ‘আরশোলা’দের, প্রতিবাদের নামে বিক্ষোভের ছক!
-
‘দাদাগিরি’র মঞ্চে রুক্মিণী, শুভশ্রী আর ইধিকা পালকে একসঙ্গে চাইবেন? দেব বললেন…
-
বিপজ্জনক পথকুকুরদের ইউথেনেশিয়া! ‘সুপ্রিম’ নির্দেশে নয়া পদক্ষেপ কেরল সরকারের
-
ফেসবুকে নাটোরের তরুণীর সঙ্গে চুটিয়ে প্রেম! বাংলায় আসতেই বিয়েতে ‘না’ প্রেমিকের, তারপর…